চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বেশি ভালো খেলছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটসম্যানরা এনে দিতে পারেননি লড়াকু পুঁজি। নির্বিষ বোলিংয়ের সামনে নিউজিল্যান্ড সে পথ পাড়ি দিয়েছে খুব সহজেই। প্রথম দুই ওয়ানডে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে তৃতীয় ম্যাচের ভেন্যু ডানেডিনে পৌঁছেছে বাংলাদেশ। সিরিজ হেরে বসলেও কন্ডিশন বিবেচনায় খুব বেশি হতাশ নন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ম্যানেজার মনে করেন, ঘরের মাঠে কিউই ব্যাটসম্যানরা একটু বেশিই ভাল খেলছে।

শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় নিউজিল্যান্ড বোলাররা আগুন ঝরালেও বাংলাদেশ বোলারদের বেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। স্বাগতিক ব্যাটসম্যানদের তেমন কোনো পরীক্ষাতেই ফেলতে পারেননি মোস্তাফিজ ছাড়া দলের অন্য কোনো বোলার।

ফিজ ছাড়া সবারই ইকোনোমি ছিল ছয়ের উপরে। কারো কারো সেটা ৮/৯ ছাড়িয়ে গেছে। ব্যাটিং ব্যর্থতার সঙ্গে ধারহীন বোলিংয়ে নূন্যতম লড়াই করতে পারেনি দল।

Banglabid

পেস আক্রমণে বাংলাদেশের দুর্বলতা চোখে পড়ছে কিনা-এমন প্রশ্নে রোববার মিরপুরে খালেদ মাহমুদ বলেন, ‘আমার মনে হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বেশি ভালো খেলছে। ওদের যারা বল করছে তাদের সবাই ১৪০ এ বল করছে। আমাদের কিন্তু ওই জোরে বোলারটা নেই। আমরা রুবেলকে মিস করছি। রুবেলের পেসটা মিস করছি। হয়তো আমাদের যদি একটা জোরে করতে পারে এমন বোলার থাকত!’

‘সেকেন্ড হাফে উইকেট অনেক সহজ হয়ে যায় ব্যাটিংয়ের জন্য; ফ্ল্যাট হয়ে যায়। আমার মনে হয় লেন্থটা নিয়ে একটু কাজ করলে ভালো। তবে আমি একদম হতাশ না। নিউজিল্যান্ড কন্ডিশন সবসময় কঠিন, যে কোনো উপমহাদেশের দলের জন্য। আমি মনে করি ছেলেরা ভালো ট্র্যাকেই আছে। আমি মনে করি সাকিব আল হাসান ফিরে আসলে দলে ভারসাম্য চলে আসবে।’-বলেন খালেদ মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT