চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ নায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৫ বিশ্বকাপে সাউথ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনাল স্মৃতিতে থাকলে গ্র্যান্ট এলিয়টকেও মনে থাকার কথা সকলের। প্রথমবারের মতো ফাইনালে যেতে যখন ২ বলে প্রয়োজন ছিল ৫ রান, বিশাল এক ছক্কায় কিউইদের ফাইনাল নিশ্চিত করেছিলেন এ অলরাউন্ডার। খেলেছিলেন ম্যাচ জেতানো ৮৪ রানের অনবদ্য ইনিংস। অবশ্য ফাইনালটা জেতা হয়নি সেবারের যৌথ-স্বাগতিকদের।

নিউজিল্যান্ডের হয়ে গড়া এসব কীর্তির জন্য এখন থেকে স্মৃতির পাতায় খুঁজে ফিরতে হবে এলিয়টকে। ইনস্টাগ্রামে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন সাউথ আফ্রিকায় জন্ম ও বেড়ে ওঠা ৩৯ বছর বয়সী অলরাউন্ডার।

মঙ্গলবার ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-টুয়েন্টিতে বার্মিংহাম বেয়ারসের হয়ে মৌসুম শেষ করেছেন এলিয়ট। নেতৃত্ব দিয়ে দলকে করেছেন ষষ্ঠ। এরপরেই বসে গেছেন ইনস্টাগ্রামে পোস্ট দিতে।

Banglabid

‘জোহানেসবার্গে শুরু, বার্মিংহামে শেষ। আমার যখন ১২ বছর বয়স তখনই আমি জীবনের লক্ষ্যগুলো লিখে রেখেছি। বিশ্বকাপে খেলা, আন্তর্জাতিক ক্রিকেট ও কাউন্টি ক্রিকেট খেলা। বাকি ২৭ বছরে আমার প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। দারুণ এক যাত্রা শেষে স্মৃতিপটে থাকা প্রত্যেক দারুণ সব মানুষকে অশেষ ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধুরা, যারা আমাকে প্রতিটা মুহূর্ত সমর্থন যুগিয়েছেন, অনেক ত্যাগস্বীকার করেছেন, তাদের প্রভাব কোনদিনও ভুলে যেতে পারবো না।’

১৯৯৬-৯৭ সালে সাউথ আফ্রিকায় ঘরোয়া লিগে অভিষেক। এরপর ২০০১ সালে নিউজিল্যান্ডে চলে আসার পর ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু এলিয়টের। কিউইদের হয়ে খেলেছেন ৫ টেস্ট, ৮৩টি ওয়ানডে ও ১৭টি-টুয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও আপাতত আরেক বছর ঘরোয়া লিগ খেলতে চান বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলা এ অলরাউন্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক বছর চুপচাপ থাকার পর আইএস প্রধানের নতুন অডিও বার্তা

পরবর্তী

লক্ষ্মীপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পরবর্তী
লক্ষ্মীপুর-মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খালেদার খাবার অবরোধকে 'কারবালা ট্র্যাজেডি'র সঙ্গে তুলনা করলেন রিজভী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT