চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে অল্পতে আটকে জিততে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে পঞ্চম দিনে দাপট ধরে রাখতে পারলে কিউই দুর্গ ভাঙতে পারবে টাইগাররা। যেকোনো সংস্করণে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সাফল্যের হাতছানি। লিটন দাস জানালেন, শেষদিনে স্বাগতিকদের অল্পতে আটকে জয় আলিঙ্গন করার লক্ষ্যের কথা।

১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৪৭ রান। স্বাগতিকদের লিড ১৭ রানের। পঞ্চম ও শেষ দিনের সকালে ইবাদত-তাসকিনরা ঝলক দেখাতে পারলে বড় অর্জনে বছরের শুরুটা রাঙাতে পারবে সফরকারীরা।

মঙ্গলবার শেষ ঘণ্টায় ইবাদত হোসেনের আগুনে বোলিং বাংলাদেশকে ফেরায় কক্ষপথে। ৭ বলের ব্যবধানে ৩ উইকেট তুলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগান ডানহাতি পেসার। টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকলেও অতি রোমাঞ্চিত নয় দল।

Banglabid

চতুর্থ দিনের খেলা শেষে লিটন বললেন, ‘নিঃসন্দেহে আমাদের যতগুলা বোলার বল করেছে সবাই একই লেন্থে, আমাদের যে পরিকল্পনা ছিল সে অনুযায়ী বল করেছে। ইবাদত আজকে দুর্দান্ত ছিল। ওর দুটো স্পেলই চমৎকার ছিল। আমার মনে সে একই জায়গায় বল করার কারণে অনেক সহায়তা পেয়েছে। তার ব্রেক থ্রু আমাদের দলকে অনেক বুস্টআপ করেছে।’

‘এখন যে অবস্থায় আছি, আমরা অতি রোমাঞ্চিত না, আমাদের এখনও পাঁচ উইকেট নিতে হবে, যত কম রান দেয়া যায় এবং সেই রানটা আমাদের তাড়া করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদততাসকিনমিরাজলিটনলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধ হল ব্ল্যাকবেরি পরিষেবা

পরবর্তী

চীনে পণ্যের বিনিময়ে খাবার খুঁজছে মানুষ

পরবর্তী

চীনে পণ্যের বিনিময়ে খাবার খুঁজছে মানুষ

১৬ রানে ৪ উইকেট হারানোর পর মিঠুনের ডাবল সেঞ্চুরি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT