চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী গাড়িচালকসহ ডাক বিভাগে ১১৮ নতুন গাড়ি, চালু হবে নতুন সেবা

নাসিমুল শুভনাসিমুল শুভ
৩:০৭ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ডাক পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করতে ১১৮ টি নতুন গাড়ি আসছে ডাক বিভাগের পরিবহন বহরে। নতুন গাড়ি সংযুক্ত হলে কুরিয়ার সার্ভিসের মতো বাণিজ্যিক পার্সেল ও লজিস্টিকস পরিবহন সেবা দিতে সক্ষম হবে তারা।

গাড়িগুলোর জন্য যে চালকদের নিয়োগ দেয়া হবে, তাদের মধ্যে ২০ শতাংশ নারী গাড়িচালক থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ ৯ এপ্রিল রোববার সকাল ১১ টায় রাজধানীর ডাক ভবন চত্বরে ‘ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ’ এর অংশ হিসেবে এসব নতুন গাড়ির উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন,’ডাক বিভাগকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করাই আমার মূল লক্ষ্য।’

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর ডাক বিভাগের সেবার মান বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া হয়। এর ফলে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর ডাক পরিবহন শক্তিশালী করার প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেয়। ওই প্রকল্পের আওতায় এই নতুন গাড়ি কিনছে ডাক বিভাগ।

সরকারি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ এই গাড়িগুলো সরবরাহ করবে। নতুন এই গাড়িগুলোর মধ্যে রয়েছে ক্যাশ ওয়াগন, খোলা পিক আপ ভ্যান, কভার্ড ভ্যান।

Reneta

নতুন গাড়ি নিয়ে নতুন সেবা দেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার। অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাক বিভাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT