চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীবাদ কোনো ‘ফ্যাশন’ নয়: কেট ব্ল্যানচেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ০১, জুলাই ২০২০
বিনোদন
A A

সত্তরের দশকের লিঙ্গ বৈষম্য এখনও হলিউডে একইভাবে বিদ্যমান, এমনটাই মনে করেন অভিনেত্রী কেট ব্ল্যানচেট। এক সাক্ষাৎকারে অস্কার জয়ী এই অভিনেত্রী কথা বলেছেন হলিউডে নারীদের প্রতি বৈষম্যের চিত্র নিয়ে।

রেডিও টাইমে দেয়া সাক্ষাৎকারে কেট ব্ল্যানচেট জানান, অভিনয় জগতে পুরুষদের কারণে নারীদের নানাভাবে বৈষম্য এবং বিড়ম্বনার সম্মুখীন হতে হয়।

তিনি বলেন, ‘আমি সবসময়েই জেনে এসেছি যে নারী এবং পুরুষ সমান। কিন্তু এটা বুঝি না যে ইন্ডাস্ট্রির কাজের পরিবেশে কেন সেটার প্রতিফলন দেখতে পাই না। একটা পর্যায়ে গিয়ে প্রতিটি সেটে আমি নারী এবং পুরুষের সংখ্যা গুনতে শুরু করেছিলাম।’

কেট আরও বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে আমি থাকতাম ৩৫ পুরুষের মাঝে একজন নারী। ২৭ জন পুরুষের মাঝে একজন নারী। ১৬ জন পুরুষের মাঝে একজন নারী। ভাবতাম এটাই হয়তো স্বাভাবিক।’

তিনি বলেন, নারীবাদ কোনো ‘ফ্যাশন’ নয়। এটা খুবই প্রয়োজন এই মুহূর্তে।

কেট ব্ল্যানচেট বলেন, ‘যেসব বিষয়ে ১৯৭০ এবং ১৯৭১-এ আলোচনা করা হয়েছিল, সেগুলোই নতুন করে এখন আলোচনায় আসছে। সমলিঙ্গের বিয়ে, একই বাথরুম নারী-পুরুষ উভয়ের ব্যবহার, এসব বিষয় নতুন নয়।’

কেট ব্ল্যানচেটকে দেখা যাবে ‘মিসেস আমেরিকা’ সিরিজের ফিলিস শ্ল্যাফলি চরিত্রে। এই সিরিজে সত্তরের দশকের সমাধিকার সংশোধনী আন্দোলন দেখানো হবে। ১৯৭২ সালে সমাধিকার সংশোধনী প্রস্তাবনাটি গৃহীত হওয়ার পরপরই শ্ল্যাফলি এর বিরুদ্ধে প্রচারণা শুরু করেন এবং ‘স্টপ ইরা’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠন থেকে প্রচারণা চালানো হয় সমাধিকার প্রতিষ্ঠিত হলে নারীরা সংসার বিমুখ হবে, অবাধ যৌনাচারে লিপ্ত হবে এবং শিশুরা মাতৃস্নেহ থেকে বঞ্চিত হবে। এই প্রচারণায় সমাধিকার সংশোধনী আন্দোলনের ব্যাপারে আমেরিকানদের মনে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়। ফলে সম অধিকার আদায়ের প্রচেষ্টা বিফলে যায়।

ট্যাগ: কেট ব্ল্যানচেটনারীলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গিবাদ দমনের সফলতাকে ধরে রাখতে হবে: র‌্যাব মহাপরিচালক

পরবর্তী

বৃহস্পতিবার দুপুরে অমিত-শাবনূর-বাপ্পারাজের ‘পাগলীর প্রেম’

পরবর্তী

বৃহস্পতিবার দুপুরে অমিত-শাবনূর-বাপ্পারাজের ‘পাগলীর প্রেম’

গুলশান হলি আর্টিজান-মামলার রায়ে জঙ্গির মৃত্যুদণ্ড

হলি আর্টিজান: জঙ্গিবাদ দমনে বাংলাদেশ রোল মডেল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT