চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার: হত্যার অভিযোগ

রুমন রেজা রুমন রেজা
৫:৩২ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
অপরাধ
A A
নিহত পরীক্ষার্থীর হাতের হাতকড়া ও হাতের আঙুলের আঙুলের আঙুলের আঙুলের আঙুলের আঙুলের আঙুলের আঙুলের আঙুল. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিয়াংকা নামের এক জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে দশটার দিকে বাড়ির পাশের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুম নামের এক যুবককে আটক করা হয়েছে।

নিহতের মা নাসিমা বেগম জানান, শনিবার বিকেল ৪টায় প্রিয়াংকা প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। বিকেল ৫টার দিকে মেয়েকে আনতে আয়েত আলী উচ্চ বিদ্যালয়ে যান তিনি। কিন্তু মেয়েকে স্কুলে না পেয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা রাতেই বিভিন্ন আত্মীয়র বাড়িতে প্রিয়াংকার খোঁজ করে।

এরপরও না পেয়ে রাত সাড়ে বারোটার দিকে প্রিয়াংকার পরিচিত মাসুমের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে সে চুপ থাকে। পরে রোববার সকালে বাড়ির পাশের দুটি ভবনের সরু গলিতে প্রিয়াংকার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের বড় ভাই নাঈম অভিযোগ করেন, তার বোনের সঙ্গে মাসুমের সম্পর্ক ছিল। এ নিয়ে এলাকায় বিচার সালিসও হয়। একপর্যায়ে তাদের সম্পর্কের অবনতি হলে প্রায় তিন মাস ধরে মাসুম আবারও তার বোনকে বিরক্ত করে আসছিল। তাদের ধারণা এর জের ধরে মাসুম তার বোনকে হত্যা করতে পারে।

পুলিশ জানিয়েছে, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মাসুমকে আটক করা হয়েছে। অনেকদিন ধরেই মাসুম প্রিয়াংকাকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার সঙ্গে মাসুমের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: নারায়ণগঞ্জলাশ উদ্ধার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উদ্যোক্তাদের জন্য চ্যানেল আই ও জাঙ্কশনের বিশেষ অনুষ্ঠান

পরবর্তী

দেশি-বিদেশি বিনোদন নিয়ে রবি’র সঙ্গে বাংলাদেশে আইফ্লিক্স

পরবর্তী
চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশি-বিদেশি বিনোদন নিয়ে রবি'র সঙ্গে বাংলাদেশে আইফ্লিক্স

ফেব্রুয়ারিতে ‘স্বপ্নজাল’, প্রচারণায় নামছেন সেলিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT