চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জের মত জাতীয় নির্বাচনও চমৎকার হবে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন: আশা করি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মত আগামী জাতীয় সংসদ নির্বাচনও চমৎকার হবে।

সোমবার ১৭ জানুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ভোরের আকাশ পত্রিকার নবরূপে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, গতকাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এমন সুন্দর নির্বাচন হয়েছে যে, নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত কোন ধরণের বিশৃঙ্খলা সেখানে হয়নি। সারাদেশে যে পাঁচটি পৌরসভায় নির্বাচন হয়েছে সব জায়গায় অত্যন্ত সুন্দর, ভালো নির্বাচন হয়েছে। পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। পার্লামেন্ট আসনের নির্বাচনও সুন্দর হয়েছে। নারায়ণগঞ্জ পৌরসভায় গতকাল যে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, আশা করি আগামী সংসদ নির্বাচনও এরকম চমৎকার হবে।

Banglabid

তিনি বলেন, গতকালের নির্বাচনের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে ।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি, অনিয়ম হয়, অবশ্যই সেটি পত্রিকায় আসবে। পাশাপাশি দেশটা যে আজকে এত এগিয়ে গেলো, আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেলো, সেটা নিয়ে তো দেশে যেভাবে মাতামাতি হওয়ার কথা ছিলো, তা হয়নি।

এই করোনার মধ্যে পৃথিবীর মাত্র ২০টি দেশে ‘পজিটিভ জিডিপি গ্রোথ’ হয়েছে, তারমধ্যে বাংলাদেশ একটি এবং বাংলাদেশের অবস্থান তিন নম্বর। সেটি নিয়ে তো আমাদের দেশে পত্রপত্রিকায় মাতামাতি হয়নি। জাতির এগিয়ে যাওয়ার গল্পটাও তো জাতিকে শোনাতে হবে, সেটি আমাদের গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারবেন না জোকোভিচ, যদি…

পরবর্তী

শনাক্তের হার ২০ ছাড়াল, মৃত্যু ১০

পরবর্তী
বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার ২০ ছাড়াল, মৃত্যু ১০

রিয়ালের মার্সেলো ট্রফি জেতা উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেন্টোকে ছাড়িয়ে রিয়ালের শীর্ষে বসার অপেক্ষায় মার্সেলো

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT