নিজের যমজ সন্তানদের নামের ব্যাখ্যা দিলেন পপতারকা জে জি। এ বছর জুনে সংগীতশিল্পী বিয়ন্স নোয়েলস এবং জে জির ঘরে আসে যমজ সন্তান রুমি কার্টার এবং স্যার কার্টার। আর কেন তাদের এই নাম রাখা হল তারই ব্যাখ্যা দিলেন বিয়ন্সের স্বামী জে জি।
যমজ সন্তানদের মধ্যে কন্যার নাম রাখা হয়েছে রুমি। পারস্যের কবি জালালুদ্দীন মুহাম্মদ রুমি। এই কবির প্রতি মুগ্ধ হয়ে নাকি তারা মেয়ের নাম রেখেছেন রুমি। পারস্যের কবি হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় ছিলেন রুমি। অন্যদিকে ছেলে স্যারের নাম নিয়ে বলেন, বিশেষ কারও আগমনে আমরা যেমন স্যার বলে তাকে সম্মোধন করি, তেমনি আমাদের ছেলেও আমাদের কাছে বিশেষ কেউ। তার আগমনটাও আমাদের কাছে বিশেষ কিছু।
শুধু রুমি আর স্যার কার্টারই নয়, তাদের ঘরে রয়েছে ব্লু আইভি কার্টার নামে পাঁচ বছরের আরেকটি কন্যা সন্তান। পিপল ডটকম।








