চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাপোলি আজ বেদনার রঙে নীল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৫ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

কেবল আকাশপথেই নাপোলি থেকে বুয়েন্স আয়ার্সের দূরত্ব ৭ হাজার মাইল। কিন্তু শোক সংবাদের তো কোনো পাখা থাকে না, ঠিক বাতাসে ভেসে ভেসে হৃদয় ভাঙে ভালোবাসার মানুষদের। ইন্টারেনেটের যুগে খারাপ খবর তো আরও আগেই পৌঁছায়। হার্ট অ্যাটাকে আক্রান্ত ডিয়েগো ম্যারাডোনাকে যখন মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা, দ্রুতই জাদুকরের চিরবিদায়ের খবর পৌঁছে গেল নাপোলিতে।

ম্যারাডোনা-আর্জেন্টিনা-নাপোলি, ফুটবলে এ তিনটি নামকে কখনোই বিচ্ছিন্ন করা সম্ভব নয়। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে বিশ্বকাপ জিতিয়ে ম্যারাডোনা যখন কিংবদন্তি, সেটির বীজটা যে পোতা হয়েছে দুবছর আগেই, ইতালির নেপলস শহরে। প্রায় অখ্যাত, ধুঁকতে থাকা এক ক্লাবে নিজের কৃপা ছড়িয়ে দেন ফুটবল-ঈশ্বর। নাপোলি ইউরোপিয়ান ফুটবলে হয়ে ওঠে এক দাপুটে দল।

Banglabid

দলবদলের তখনকার রেকর্ড গড়ে ১৯৮৪ সালে বার্সা থেকে নাপোলিতে আসেন ম্যারাডোনা। কোকেনের নেশায় বুঁদ হয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞাসহ ছিলেন ৮ বছর। মাদকের ফাঁদে নিজের ক্যারিয়ার নিজ হাতে কবর দেয়ার আগ পর্যন্ত যতদিন ছিলেন, দুপায়ে নাপোলিকে এনে দিয়েছেন সাফল্য।

১৯৮৭ সালে ম্যারাডোনার নেতৃত্বে প্রথমবার নিজেদের সিরি আ শিরোপা জেতে ক্লাবটি, ১৯৯০ সালে দ্বিতীয়বার। এর মাঝে দুই মৌসুমে দলটি ছিল লিগে রানার্সআপ। ১৯৮৯ সালে জিতে নেয় নিজেদের প্রথম উয়েফা সুপার কাপও। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে ১১৫ গোল নিয়ে নাপোলির এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ম্যারাডোনাই।

Reneta

সেই ম্যারাডোনার বিদায়ে আর্জেন্টিনোস থেকে বোকা জুনিয়র্সে শোক চলছে। কিন্তু নাপোলির হৃদয়ে রক্তক্ষরণটা সবচেয়ে বেশি। নিজেদের প্রিয় ঈশ্বরের বিদায়ের খবর শোনার পর নাপোলির সান পাওলো স্টেডিয়ামে উপস্থিত হন অসংখ্য ভক্ত। রাতের অন্ধকারকে আতশবাজি আর মোমের আলোয় বিদীর্ণ করে নিজেদের ভালোবাসার জানান দিতে থাকেন ভক্ত-সমর্থকরা।

প্রিয় ম্যারাডোনার বিদায়ে একদিনের শোক ঘোষণা করা হয়েছে নেপলসে। মহাতারকার চিরবিদায় নিয়ে বলতে গিয়ে শোক ঢাকতে পারেননি মুখপাত্র স্বয়ং, ‘সবাই অপেক্ষায় আছে আমরা কী বলি সেটা শোনার, কিন্তু নিজেদের শোককে কী করে প্রকাশ করতে হয় সেই ভাষা যে আমাদের জানা নেই। এখন সময় শুধু কান্নার। তারপরও যদি আমরা কিছু বলতে পারি।’

‘আমরা শোকে পাথর হয়ে গেছি। মনে হচ্ছে বক্সার আমাদের ঘুষি মেরে ফেলে দিয়েছে। ক্লাব আর শহরের সবাই আজ শোকে স্তব্ধ।’

পিসার হয়ে ম্যারাডোনার বিপক্ষে খেলেছেন পল এলিয়ট। সেই অভিজ্ঞতা থেকে বিবিসি রেডিওকে জানিয়েছেন কীভাবে নাপোলিকে বদলে দিয়েছিলেন ম্যারাডোনা, ‘সাউথ ইতালির খুবই ছোট একটা শহর নাপোলি। কিন্তু তাদের পুরো পৃথিবী ম্যারাডোনা আর নাপোলিকে ঘিরে আবর্তিত।’

‘যখন তিনি ক্লাবটিতে এসেছিলেন, কেউ যদি সেই মুহূর্তটা দেখতে পেতো তাহলে বুঝতে পারতো একজন মানুষ কতটা সুস্পষ্ট প্রভাব রেখে গিয়েছিলেন। ম্যারাডোনা ছিলেন তাদের সাফল্যের চাবিকাঠি, যিনি সবাইকে দিয়েছিলেন আশা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT