চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদিয়া মুরাদের নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

‘তুমি তো নোবেল পেয়েছো। এটা অবিশ্বাস্য যে তুমি নোবেল পেয়েছো, তারা তোমাকে কী কারণে নোবেল দিয়েছে?’ জঙ্গিগোষ্ঠী আইএস-এর নির্যাতনের শিকার ও নোবেল বিজয়ী ইয়াজিদি নারী নাদিয়া মুরাদকে এভাবেই প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে নোবেল বিজয়ী নাদিয়া মুরাদ সাক্ষাৎ করতে গেলে ট্রাম্প এসব কথা বলেন।

ইরাকে ইয়াজিদিদের সাহায্য করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করতে যান নাদিয়া মুরাদ। তার সঙ্গে যান আইএসের হাতে নির্যাতনের পর পালিয়ে আসা আরো কয়েকজন।

Banglabid

সংবাদমাধ্যম এপি’র বরাতে এ তথ্য জানিয়েছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

ট্রাম্পের এমন প্রশ্নের উত্তরে নাদিয়া মুরাদ বলেন, ‘আমার সঙ্গে এতকিছু ঘটার পরও আমি ভেঙে পড়িনি। আমি ভুলে যাইনি। আমি সবার কাছে পরিষ্কার করেছি, জঙ্গি সংগঠন আইএস হাজারেরও বেশি ইয়াজিদি নারীদের ওপর ধর্ষণ ও নির্যাতন চালিয়েছে। এটা শুধু এক পরিবারের জন্য নয়। দয়া করে কিছু করুন।’

ইয়াজিদিদের নিরাপদে ফিরিয়ে নিতে ইরাক এবং কুর্দিশ সরকারকে চাপ দিতে সাহায্যের কথা বললে নাদিয়া মুরাদকে ট্রাম্প বলেন, ‘আইএস তো চলে গেছে, এখন ওই এলাকায় কুর্দিশ এবং কে? আমি ওই এলাকা সম্পর্কে ভালো জানি।’

Reneta

২০১৪ সালে আইএস তুলে নিয়ে যাওয়ার পর ধর্ষণ থেকে শুরু করে সব ধরনের নির্মম নির্যাতন চালানো হয় ২১ বছর বয়সী ইরাকি এই নারীর ওপর। আইএসের হামলায় পরিবারের ১৮ জন সদস্যকে হারান তিনি।

আইএসের বন্দি দশা থেকে পালিয়ে আসার আগ পর্যন্ত নাদিয়া মুরাদকে জোরপূর্বক যৌন দাস হিসেবে ব্যবহার করা হয়। সেখান থেকে বেঁচে আসার পর ইয়াজিদি সম্প্রদায়ের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নাদিয়া মুরাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য স্যামসাংয়ের অফার

পরবর্তী

বন্যা ও আমদানি ছবির কারণে থমকে গেল মাহির ‘অবতার’

পরবর্তী

বন্যা ও আমদানি ছবির কারণে থমকে গেল মাহির 'অবতার'

থাকার জন্য প্রথম পছন্দ উত্তরা

সর্বশেষ

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT