চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাদালকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জিতলেন ফ্রিটজে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
টেনিস খেলোয়াড় ফ্রিটজে জয় উদযাপন করছেন, নাদালকে হারানোর পর. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দশক পর ইন্ডিয়ান ওয়েলসে ঝলক দেখালেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা টেলর ফ্রিটজে। স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালের বিপক্ষে ৬-৩ ও ৭-৬ সেটে জয় তুলে প্রথম বারের মতো ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স শিরোপার স্বাদ নিয়েছেন ২৪ বর্ষী টেনিস তারকা।

শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে গোড়ালিতে চোটে পড়ার পর অভিজ্ঞ নাদালের বিপক্ষে কোর্টে নামার আগে দ্বিধায় ছিলেন ফ্রিটজে। তবে চোট নিয়েও কয়েক ঘণ্টার ব্যবধানে কোর্টে নেমে ইতিহাস গড়েন এ তরকা। আন্দ্রে আগাসির দুই দশক পর ফের শিরোপার স্বাদ পায় যুক্তরাষ্ট্র।

প্রথম সেটে রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ীর বিপক্ষে নিজেকে উজাড় করে দিতে এতো টুকুও কার্পণ্য ছিল না মার্কিনীর। গোড়ালির চোটকে পাত্তা না দিয়ে নিজের সব টুকো নিংড়ে দিয়ে বাজি মাত করেন ফ্রিটজে। প্রথম সেটে নাদালকে হারান ৬-৩ ব্যবধানে।

Banglabid

তবে দ্বিতীয় সেটে অভিজ্ঞ ৩৫ বর্ষী টেনিস তারকার বিপক্ষে জয় তুলতে ঘাম জরাতে হয়েছে ফ্রিটজের। সমতা বিরাজ করা সেটে টাইব্রেকে ব্যবধান গড়ে ৭-৬-এ এগিয়ে প্রথম বারের মতো উল্লাসের উপলক্ষ পান ২৪ বর্ষী তরুণ।

ম্যাচ শেষে ফ্রিটজে বলেন, আমি খেলতে পেরেছি এটা যে কতটা হাস্যকর তা বর্ণনা করে বুঝাতে পারব না। জীবনে কখনও ম্যাচের আগে এর চেয়ে খারাপ ব্যথা অনুভব করিনি। আমি কোর্টে না নামার ব্যাপারেও কয়েকটি পদক্ষেপ নিয়েছিলাম ও চিৎকার করেছিলাম। তবে ম্যাচের আগে অনেক কাজ করেছি। ম্যাচের আগে আবেগের রোলারকোস্টারের মধ্য দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আজকে আমি খেলতে পারব না। ম্যাচে জয় পেয়ে আমি ভীষণ খুশি।

সদ্য অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ী তারকা কোর্টে তরুণের কাছে হেরে বসবে বিশ্বাস করেনি নাদাল ভক্তরা। নাদাল নিজেও তা মানতে পারছে না কোনো ভাবেই। ম্যাচ শেষে জানান সেমিফাইনালে বুকের সমস্যায় পড়ার কথা।

Reneta

‘যখন আমি নিশ্বাস নেই, যখন আমি নড়াচড়া করি, তখন একটা ব্যথা সারাক্ষণ ভেতরে সুইয়ের মতো ফুটে ওঠে। যা খুব বেদনাদায়ক। কেবল ব্যথার বিষয়ে নয়, আমি কোর্টে খুব ভাল অনুভব করিনি। কারণ এটি আমার শ্বাস-প্রশ্বাসকে প্রভাবিত করে। এটি ম্যাচ পরাজয়ের দুঃখের চেয়েও বেশি। ম্যাচ শেষ হওয়ার আগেই আমি হার মেনে নিয়েছিলাম। তবে হার কিছুটা কষ্ট দিবেই আর এটাই সত্যি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্ডিয়ান ওয়েলসনাদালফ্রিটজেলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্র্যাক: দেশের সঙ্গে বেড়ে ওঠা উন্নয়নযোগী

পরবর্তী

জেরুজালেম শান্তি আলোচনার উপযুক্ত জায়গা: জেলেনস্কি

পরবর্তী
জেলেনস্কি জেরুজালেম শান্তি আলোচনার জন্য বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেরুজালেম শান্তি আলোচনার উপযুক্ত জায়গা: জেলেনস্কি

ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিজটাউনেও ভাগ্য ফেরেনি ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড টেস্টের

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT