চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোর ও সিংড়া পৌর এলাকায় বুধবার থেকে লকডাউন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, নওগাঁ, নাটোর, সাতক্ষীরা
A A
নাটোর ও সিংড়া পৌর এলাকায় লকডাউনের কারণে মানুষজনের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর ‘লকডাউনে’র সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে ওষুধসহ জরুরি সেবা সার্ভিস ছাড়া সব কিছু বন্ধ থাকবে। 

৬০ শতাংশের ওপরে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল বুধবার থেকে -১৫ জুন পর্যন্ত নাটোর এবং সিংড়া পৌরসভায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

সোমবার রাতে জেলা করোনা সংক্রান্ত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাটিতে নতুন করে আরও ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ জনের।

Banglabid

করোনা রোগীর শয্যা সংকটে নাটোর আধুনিক সদর হাসপাতাল। করোনা ওয়ার্ডে নির্ধারিত ৩১ শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে ৩৯জন রোগী। এতে করে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তারপরও বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই জনসাধারণের মাঝে।

নাটোর ও সিংড়া পৌর এলাকায় লকডাউন পরিস্থিতি, মানুষ ও যানবাহন কম. Channel i News - চ্যানেল আই নিউজ নওগাঁ
আজ মঙ্গলবার ৬ষ্ঠ দিনের যথারীতি নওগাঁ পৌরসভা এবং নিয়ামপুর উপজেলায় বিশেষ লকডাউন কঠোর করা হয়েছে।

জেলা সদর থেকে আন্তঃজেলা এবং আন্তঃউপজেলার সকল রুটে আজও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে বিভিন্ন সড়কে রিক্সা ভ্যান মোটর সাইকেল ইত্যাদি যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। দিনের ব্যবধানে পুলিশ এবং প্রশাসনের নজরদারী শিথিল বলে প্রতীয়মান হচ্ছে।

Reneta

নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা হলো ৪৮ ব্যক্তির। এই ২৪ ঘন্টায় জেলায় ৪৭৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৭ দশমিক ৫৯ শতাংশ।

নাটোর ও সিংড়া পৌর এলাকায় লকডাউন কার্যক্রম, পুলিশ ও ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ সাতক্ষীরা
সাতক্ষীরা প্রতিনিধির তথ্য মতে, করোনা সংক্রমণরোধে সাতক্ষীরা জেলা প্রশাসন ঘোষিত সাতদিনের লকডাউনের চতুর্থ দিন আজ। লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে শহরের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। সব গণপরিবহন বন্ধ রয়েছে। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এ সংখ্যা সাতক্ষীরার এক দিনের শনাক্ত হিসেবে সর্বোচ্চ। শতকরা হিসেবে ৫৫ দশমিক ০৮ শতাংশ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।

রাজশাহী
রাজশাহী অঞ্চলে বিশেষ লকডাউনের পরও করোনা রোগীর সংখ্যা বাড়ছেই । বাড়ছে মৃত্যুর হারও। ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করে শনাক্তের হার ৪৬ % শতাংশের উপরে।

আশঙ্কাজনক হারে করোনা বেড়ে যাওয়ায় রাজশাহীতে চলমান লকডাউনের বিধিনিষেধ পরিবর্তন করে মহানগরীতে কঠোর নজরদারী করছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতারা।

বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে লকডাউনকে কার্যকর করতে মাঠে নেমেছে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন ।

রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে টাঙ্গাইলে বাড়ছে করোনায় আক্রান্তে সংখ্যা।  গত ২৪ ঘন্টায় নতুন করে ৫০জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে একজনের। নিহতের বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলায়। এথেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, গত ২৪ ঘন্টায় ১৫৮টি নমুনা সংরহ করা হয়েছিলো। এর মধ্যে ৫০জন করোনার রুগি আক্রান্ত হয়েছে। শনাক্তের মধ্যে টাঙ্গাইল সদরে ১৯ জন, নাগরপুরে ১ জন, দেলদুয়ারে ১ জন, সখীপুরে ৩ জন, মির্জাপুরে ৭, কালিহাতীতে ১৫ জন ও ধনবাড়ীতে ৪ জন রয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ২৩৬ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ৮৯ জনের। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও এখনও টাঙ্গাইলে ভারতীয় ধরণের রোগী শনাক্ত হয়নি তবুও শনাক্তের হার বৃদ্ধিতে সেই শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওগাঁরাজশাহীলকডাউনসাতক্ষীরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় লকডাউনে বিপর্যস্ত পর্যটন শিল্প

পরবর্তী

করোনা মোকাবেলায় টিআইবি’র ১৯ সুপারিশ

পরবর্তী
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লোগো, স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় টিআইবি’র ১৯ সুপারিশ

সৌদি সরকারের খাদ্য বিতরণ কর্মসূচিতে রোহিঙ্গা ও স্থানীয়রা অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই লাখ রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে সৌদি সরকারের খাদ্য সামগ্রী বিতরণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ছবি: বাগেরহাটে  নিহত বৃদ্ধ বেদার মল্লিক।

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বাবা নিহত, ছেলে হাসপাতালে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংরেজিতে অনূদিত সেরা নন-ফিকশনে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

কোন শিরোপা জিতে মৌসুম শুরু করল বায়ার্ন

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT