চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটক, গান, কবিতায় দিনব্যাপী অমর একুশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একুশের প্রভাতফেরী সরাসরি সম্প্রচার করা হবে সকাল সাড়ে ৬ টায়।

বিশেষ অনুষ্ঠান ‘একুশ মানে মাথা নত না করা’। উপস্থাপনা করবেন সৌমিত্র শেখর। আলোচনায় অংশ নেবেন রফিকুল ইসলাম ও সৈয়দ হাসান ইমাম। আবৃত্তি করবেন সংগীতা চৌধুরী। প্রচারিত হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বিকাল ৩টায়। প্রান্তিক শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান ‘একুশের গান’। দেশের খ্যাতনামা গীতিকারদের লেখা ৮টি মৌলিক গান দিয়ে সাজানো হয়েছে ‘একুশের গান’ অনুষ্ঠানটি। সংগীত পরিবেশ করবেন সদ্য তালিকাভুক্ত প্রান্তিক পর্যায়ের ৮ জন উদীয়মান শিল্পী। সুর ও সংগীত পরিচালক হিসেবে থাকছেন মকসুদ জামিল মিন্টু। উপস্থাপনা আফরিন অথৈ। প্রচারিত হবে এই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

Banglabid

একুশে ফেব্রুয়ারির কবিতা নিয়ে বিশিষ্ট কবিদের অংশগ্রহণে আড্ডামূলক অনুষ্ঠান ‘বাংলা আমার পরিচয়’। কবি নুরুল হুদার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কবি কামাল চৌধুরী, আসাদ মান্নান, হাবিবুল্লাহ সিরাজী, তারিক সুজাত, রোকেয়া রুবি খাতুন ও জাহিদ মোস্তফা। প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে উপজীব্য করে রচিত একুশের বিশেষ নাটক ‘আন্ধারকাঠির উজ্জ্বল’। উজ্জ্বল যিনি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে, অন্যদিকে তারই বন্ধু মুকিত সেই চেতনা বিরোধী। দুই বন্ধুর মধ্যে যুদ্ধটা শুরু হয় ভাষা আন্দোলন দিয়ে, শেষ হয়েছিলো স্বাধীনতা যুদ্ধে। কিন্তু আজও সেই যুদ্ধ চলছে। যে যুদ্ধে জয়ী হবে মুক্তিযুদ্ধের চেতনাই। নাটকে অভিনয় করেছেন মাহমুদ সাজ্জাদ, শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, সায়েম সামাদ, সঙ্গীতা চৌধুরী, তাহিয়া হোসেন, সুষ্ময় সাহা। প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি রাত ৯টায়।

বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘ইতিহাস কথা কয়’ প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি রাত ১০ টা ২০ মিনিটে। অনুষ্ঠানটিতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে তুলে ধরা হয়েছে। যেখানে মধুসুদন (মধুদা) তখনকার মধুর ক্যান্টিনের মালিক, যিনি বর্তমান সময়ে একটি চায়ের দোকানে বসে ভাষা আন্দোলনের ঘটনাটি বর্ণনা করছেন। বর্ণনার মাঝে গান, নৃত্য এবং কবর নাটকের কিছু অংশ তুলে ধরা হয়েছে। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা এই আলেখ্যানুষ্ঠানের মাধ্যমেই তুলে ধরা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন-শাহাদাৎ হোসেন, রমিজ রাজু, সাজ্জাদ সাজু, দিপা প্রমুখ। নৃত্যে অংশ নিয়েছেন ওর্য়াদা রিহাব ও তার দল। সংগীত পরিবেশনা করেছেন অপু আমান, শারমিন, লায়লা, মনির, পারভেজ, স্বরলিপি, রাসেল শেফালী। আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক আনোয়ার হোসেন। প্রযোজনা করেছেন আবু তৌহিদ।

Reneta

একুশের বিশেষ গান নিয়ে অনুষ্ঠান ‘ভাষার গান’ প্রচারিত হবে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের ফাাঁকে-ফাঁকে। গান পরিবেশন করবেন রেজওয়ান চৌধুরী বন্যা, তিমির নন্দী, রফিকুল আলম, প্রিয়াংকা গোপ, স্বরলিপি, বিমান চন্দ্র বিশ্বাস, সাব্বির, রাজীব, প্রিয়াংকা বিশ্বাস ও স্মরণ। এছাড়াও প্রচারিত হবে ভাষা বিশেষজ্ঞ, অধ্যাপক, গীতিকার, কবি, সাহিত্যিক ও ভাষা তত্ত্ববিদগণের উক্তি, বাণী ও প্রচরণ আলেখনের সাহায্যে উপস্থাপন ‘ভাষা বিষয়ক গ্রাফিক্স কোটেশন’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি কামাল চৌধুরীতারিক সুজাতনুরুল হুদামাহমুদ সাজ্জাদশর্মিলী আহমেদশহীদুজ্জামান সেলিমসঙ্গীতা চৌধুরীসায়েম সামাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির জন্য ফের ঝাঁপিয়ে পড়বে ম্যানসিটি

পরবর্তী

বাংলাদেশের টেস্টের সময় সাকিব খেলবেন আইপিএল

পরবর্তী

বাংলাদেশের টেস্টের সময় সাকিব খেলবেন আইপিএল

ভবন ধস

কেরাণীগঞ্জে ৩ তলা ভবন ধসে ডোবায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT