চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয়তার পর সুপার লিগের টিকিট পেল মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

২৫০ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে ওপেনিং জুটিতেই মোহামেডান তুলে ফেলল ৭৭। দুই উইকেট হারিয়ে দেড়শ পার করা দলটিই পড়ন্ত বিকেলে পড়ল হারের শঙ্কায়। বিকেএসপির বিপক্ষে মোহামেডানের বোলাররা এদিন ‘ব্যাটসম্যান’ হয়ে উঠতে না পারলে তাদের প্রিমিয়ার লিগ শেষ হয়ে যেত এ ম্যাচের পরই।

অনেক নাটকীয়তার পর ১ উইকেটে জিতে সেরা ছয়ে ঠাঁই করে নিয়েছে মোহামেডান। ২২৬ রানে ৮ উইকেট হারানোর পর কাজী অনিক ও সাকলাইন সজীবের ব্যাটে ১ বল আগে জয়ে নোঙর করে আফিফ-আশরাফুলদের দল। ঐতিহ্যবাহী দলটি নবম উইকেট হারায় জয় ৬ বলে ৯ রান দূরে রেখে।

বাঁহাতি দুই টেলএন্ডারের ব্যাট থেকে আসা দুটি বাউন্ডারিতে শেষ রক্ষা হয় সাদা-কালোদের। এক বল আগে লক্ষ্যে পৌঁছায় নাদিফ চৌধুরীরা। টিকিট কাটে সেরা ছয়ের সুপার লিগ খেলার।

Banglabid

পাঁচ দলের সুপার লিগ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। অপেক্ষা ছিল একটি দলের। ষষ্ঠ দল হিসেবে সে তালিকায় নাম লেখাতে প্রতীক্ষায় ছিল মোহামেডান ও গাজী গ্রুপ। কিঞ্চিত আশা ছিল শাইনপুকুরেরও। বেলা যত গড়ায় সম্ভাবনা তত বাড়ে মোহামেডান ও গাজীর চেয়ে এক পয়েন্ট কম থাকা দলটির।

লিগপর্বের শেষদিনে মিরপুর, ফতুল্লা, বিকেএসপি তিন ভেন্যুতেই চোখ রাখতে হয়েছে সকলকে। বিকেএসপির মাঠে প্রাইম ব্যাংকের কাছে গাজীর ৩৪ রানে হেরে যাওয়ার খবর ততক্ষণে পৌঁছে গেছে মিরপুরে খেলাঘরের বিপক্ষে লড়তে থাকা শাইনপুকুরের খেলোয়াড়দের কাছে। একইসময়ে ফতুল্লায় বিকেএসপির কাছেও হারের মুখে তখন মোহামেডান।

জয়ে নাগালে চলে যাওয়ায় আশার বেলুন বড় হয় শাইনপুকুরের। তবে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর মোহামেডান জিতে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয় তাদের। শাইনপুকুর প্রত্যাশিত জয়টি পায় বৃষ্টি আইনে। খেলাঘরের দেয়া ১৯১ রানের লক্ষ্যে নামা দলটি ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ তোলার পর শুরু হয় বৃষ্টি। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে তারা জেতে ১৫ রানের ব্যবধানে।

Reneta

১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থান থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করল তারা। সমান ১২ পয়েন্ট নিয়ে সেরা ছয়ের সুপার লিগে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০ পয়েন্ট নিয়ে আটে থাকল গাজী। ৬ পয়েন্ট নবম স্থানটি খেলাঘরের।

দীর্ঘ লড়াই শেষে সুপার লিগের ছয় দল দাঁড়াল- ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ, ১৬ পয়েন্টে দুইয়ে আবাহনী লিমিটেড, সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে তিনে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, চারে ১৪ পয়েন্ট নিয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, পাঁচে ও ছয়ে যথাক্রমে মোহামেডান ও শেখ জামাল।

রেলিগেশনে ব্রাদার্স, বিকেএসপি, উত্তরা
পয়েন্ট টেবিলের তলানিতে থাকার সুবাদে প্রিমিয়ার লিগের নবাগত দল উত্তরা স্পোর্টিং ক্লাবের রেলিগেশনে খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ১১ ম্যাচে তারা জিতেছে মাত্র দুটিতে। পয়েন্ট চার। শেষ ম্যাচে মোহামেডানের কাছে হারের ফলে অবনমন এড়ানোর জন্য লড়তে হবে বিকেএসপিকে। দুই জয় ও একটি ম্যাচ টাই করে তাদের পয়েন্ট পাঁচ।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট সমান (৬)। তবে মুখোমুখি লড়াইয়ে খেলাঘর জেতায় প্রিমিয়ার লিগে টিকে থাকছে তারা। ব্রাদার্স, বিকেএসপি, উত্তরার মধ্যে হবে লিগপর্ব। তিন দলের মধ্যে যারা এগিয়ে থাকবে তাদের আগামী আসরেও দেখা যাবে। বাকি দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯মোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নানা আয়োজনে সিরাজগঞ্জে ঘুড়ি উৎসব শুক্রবার

পরবর্তী

নুসরাতের মৃত্যুতে ফেনীর সোনাগাজীতে শোক

পরবর্তী

নুসরাতের মৃত্যুতে ফেনীর সোনাগাজীতে শোক

নুসরাত হত্যা মামলা

নুসরাতের মৃত্যু: হাইকোর্টের সতর্কবাণী যেন হারিয়ে না যায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT