চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগিন নাচ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে অপুও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
অপুকে নাগিন নাচতে হয় ২২ গজের বাইরেও

অপুকে নাগিন নাচতে হয় ২২ গজের বাইরেও

সিলেট থেকে: উদযাপন নিয়ে বেশ দ্বিধা-দ্বন্দ্বে নাজমুল ইসলাম অপু। বিপিএল দিয়ে নাগিন নাচের যে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন, সেটি এখন করতে হয় ২২ গজের বাইরেও। উল্লাস করার উপলক্ষ তৈরি হলেই বন্ধু-সতীর্থরা চিমটি কেটে ইশারা দেন নেচে উঠতে। সবার মন রক্ষা করতে কয়েক মুহূর্তের জন্য নাগিন হয়ে ওঠেন অপু।

টি-টুয়েন্টি, ওয়ানডের পথ পেরিয়ে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে অভিষেকের অপেক্ষায় অপু। জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার শুরু হতে যাওয়া ম্যাচেই সাদা পোশাকের স্বপ্নপূরণ হতে পারে এ বাঁহাতি স্পিনারের। তাতে উইকেট পেলে সাদা পোশাকেও সর্পরূপে উদযাপন করবেন?

প্রশ্ন শুনে খানিকসময় ভাবনার রাজ্যে ঘুরে আসেন অপু। পরে বললেন, ‘জানি না, করবো কিনা। ওভাবে ভাবিনি। সবাই করতে বলে, মজা পায় তাই করি।’

Banglabid

রাজশাহী কিংসের অনুশীলনে অধিনায়ক ড্যারেন স্যামিকে সাপের নাচ নেচে ভয় দেখাতেন অপু। ম্যাচে একদিন করার পর জনপ্রিয়তা পায় উদযাপনটি। সেই থেকেই চলছে। লাল-সবুজ জার্সিতেও উইকেট পেলে সাপের মতো ফণা তোলেন অপু। নাগিন নাচে এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে উদযাপনে শুরুর স্টাইলটি কেমন ছিল সেটিও মনে করতে পারছিলেন না ২৬ বছর বয়সী ঢাকার এ ক্রিকেটার!

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে এদিন এক ব্যাটসম্যানকে আউট করে নাগিনরূপে উদযাপন করেন অপু। মাঠে থাকা সাবেক এক ক্রিকেটার তখন আক্ষেপ করেই বলছিলেন, উদযাপনের এমন ঢং তো আমাদের সংস্কৃতি নয়!

টিভি স্ক্রিনে যারা দেখেন অপুর উদযাপন, তারা সবাই যে উপভোগ করেন এমনটিও নয়। ফেসবুকে অনেকেই লিখছেন নাগিন নাচ থামানো উচিত অপুর। বিষয়টি নজরে এসেছে এ জাতীয় দল তারকারও। কিন্তু এটির মাধ্যমে যখন দল অনুপ্রেরণা পায় তখন আর কী-ইবা করার থাকে!

Reneta

‘উদযাপনের স্টাইল অনেক সময় নিজের মাঝে শক্তি যোগায়। আক্রমণাত্মক উদযাপনে দলের অনেকেই উদ্দীপ্ত হয়। ম্যাচে তার প্রভাবও থাকে।’ বলেন অপু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল ইসলাম অপুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT