চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিজ্ঞাপন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৫ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তাল সারা ভারত। পশ্চিমবঙ্গও কম যায় না। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন বাংলায় প্রয়োগ করা হবে না বলে স্পষ্ট ঘোষণা করেছেন। এই বিষয়ে অনেক বিজ্ঞাপনও চলমান আছে পশ্চিমবঙ্গে।

কিন্তু বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দিলো আদালত। এনআরসি এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সব ধরনের বিজ্ঞাপন বন্ধের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রচারিত বিজ্ঞাপন বন্ধের জন্য মমতা সরকারের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়ার প্রেক্ষিতে এমন নির্দেশ দিলেন উচ্চ আদালত।

প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণান ও বিচারপতি রাধাকৃষ্ণানের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বিরুদ্ধে এ আদেশ দেন।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার সরকার নাগরিকত্ব বিষয়ে নতুন আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধীকরণ বা এনআরসি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করবেন না।

ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির অন্যান্য মন্ত্রীরা বলেছেন, দেশ জুড়ে এই আইন প্রয়োগ করার পরিকল্পনা আছে। আসামে এরই মধ্যে এনআরসির প্রয়োগ করা হয়েছে।

আদালতে শুনানিতে রাজ্য সরকারের হয়ে মামলায় লড়াই করা প্রধান আইনজীবী কিশোর দত্ত বলেন, আপাতত বিজ্ঞাপনগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে আবেদনকারীদের হয়ে পাল্টা বক্তব্যে তাদের আইনজীবী বলেন, এখনও বিজ্ঞাপনগুলি পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

আগামী ৯ জানুয়ারি কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে।

ট্যাগ: কলকাতানাগরিকত্ব আইনপশ্চিমবঙ্গ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড

পরবর্তী

সিনেমা ছাড়লে আমার পেশা হবে ব্যবসা: মাহি

পরবর্তী
মাহি/ছবি: সংগৃহীত

সিনেমা ছাড়লে আমার পেশা হবে ব্যবসা: মাহি

অটোয়ায় ১৭ মার্চকে বঙ্গবন্ধু দিবস ঘোষণা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT