চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইন ইলেভেন হামলার তদন্তের প্রথম নথিতে যা জানা গেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলা নিয়ে তদন্তের প্রথম নথি প্রকাশ করেছে এফবিআই। নথিতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলা এবং বিমান ছিনতাইকারীদেরকে সৌদি আরব সরকারের সমর্থন থাকলেও এই হামলায় দেশটি কোনো সহযোগিতা করেনি- এমনটা নথিতে উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক নির্বাহী আদেশের পর শনিবার তারা এ নথি প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৬ পৃষ্ঠার যে আংশিক সম্পাদিত নথি প্রকাশ করেছে এফবিআই। এতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিমান ছিনতাইয়ে জড়িতদের সঙ্গে তাদের সৌদি সহযোগীদের যোগাযোগের বিষয়টি উঠে এলেও রিয়াদ যে প্রায় ৩ হাজার লোকের প্রাণ কেড়ে নেওয়ার এই হামলায় সহযোগিতা করেছিলো তার প্রমাণ মেলেনি।

সৌদি আরবও দীর্ঘদিন ধরেই ভয়াবহ ওই হামলার সঙ্গে তাদের কোনো ভূমিকা নেই বলে দাবি করে আসছিল। দেশটির দূতাবাস বিবৃতি দিয়ে জানায়, নাইন ইলেভেন কমিশনসহ অতীতে হওয়া বিভিন্ন তদন্ত এবং ‘২৮ পৃষ্ঠা’ নামে পরিচিত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল তার কোনোটিতেই সৌদি আরব সরকার ও তার কর্মকর্তারা যে হামলা সম্পর্কে আগে থেকে জানতেন, বা হামলায় কোনোভাবে জড়িত ছিলেন, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অবশ্য এই বিষয়ে এফবিআইয়ের কোনো বক্তব্য নিতে পারেনি রয়টার্স।

২০০১ সালের ওই সন্ত্রাসী হামলায় জড়িত বিমান ছিনতাইকারী ১৯ জনের ১৫ জনই সৌদি আরব থেকে এসেছিলো বলে প্রমাণ রয়েছে। তবে সৌদি আরব সরাসরি আল-কায়েদাকে অর্থ সহযোগিতা দিয়েছে, এমন কোনো প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র সরকারের কমিশন।

ট্যাগ: নাইন ইলেভেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ’র অফিশিয়াল ক্যাম্পাস উদ্বোধন

পরবর্তী

একদিনে ভ্যাকসিন নিয়েছেন ৪ লাখ ৯১ হাজার মানুষ

পরবর্তী
COVID-19 vaccination process at a health center in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ভ্যাকসিন নিয়েছেন ৪ লাখ ৯১ হাজার মানুষ

ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT