চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ার এলিটা’কে নিয়ে সাফের বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

নাইজেরিয়ার এলিটা কিংসলি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর থেকেই আলোচনাটা ছিল, তাকে নিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে যাবে অস্কার ব্রুজনের দল। সেই পথে আরেকধাপ এগোল বাফুফে।

বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চূড়ান্ত দল হবে ২৩ সদস্যের। তাতে এলিটা থাকবেন কিনা নির্ভর করছে এএফসির ছাড়পত্রের উপর।

কদিন আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’কে ‘বিরতি’ দিয়ে সাফে জামাল ভুঁইয়াদের কোচিংয়ের দায়িত্ব অস্কার ব্রুজনের কাঁধে দিয়েছে বাফুফে।

Banglabid

১ থেকে ১৬ অক্টোবর, মালদ্বীপে বসবে সাফের ত্রয়োদশ আসর। সেখানে বাংলাদেশ দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাবেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ ব্রুজন।

সাফে উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে পরীক্ষা বাংলাদেশের। ৪ অক্টোবর ভারত, ৭ অক্টোবর মালদ্বীপ ও ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে নামবে লাল-সবুজরা। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুদল লড়বে ১৬ অক্টোবরের ফাইনাল মঞ্চে।

নতুন দায়িত্ব পাওয়া ব্রুজন দেশের ঘরোয়া ফুটবলে পরিচিত ও সাফল্য আনা কোচ। বসুন্ধরা কিংসকে টানা দু-মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। ২০১৮ সালে ঘরোয়া দলটির দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগ ছাড়াও দুটি স্বাধীনতা কাপ ও একটি ফেডারেশন কাপ জিতিয়েছেন।

Reneta

সাফে তো বটেই, ব্রুজনকে আসছে নভেম্বরের মাঝামাঝিতে শ্রীলঙ্কায় চারদেশকে নিয়ে হতে যাওয়া আন্তর্জাতিক টুর্নামেন্টেও জামালদের কোচিং করাতে হবে। বাংলাদেশ, স্বাগতিকরা ছাড়াও খেলবে মালদ্বীপ ও সিশেলস আইল্যান্ড। কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বেও কোচ থাকবেন তিনি।

আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গত সপ্তাহে কিরগিজস্তানে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল আসরে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের সাথে হারের পর স্বাগতিকদের বিপক্ষে বড় হারের মুখে পড়েন জামালরা। সফরে শেষ ম্যাচে বাংলাদেশ হেরে বসে কিরগিজদের অনূর্ধ্ব-২৩ দলের কাছেও।

সাফে বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম, শহীদুল আলম।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, তারিক রায়হান, মেহেদী হাসান, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ আতিকুজ্জামান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সোহেল রানা, মানিক হোসেন, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, জুয়েল রানা, সাদ উদ্দিন, মতিন মিয়া, সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, এলিটা কিংসলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিটাজামালজেমিবাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দলব্রুজনলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাইকি ও টেন মিনিট স্কুলের নলেজ কমিউনিটি তৈরির উদ্যোগ

পরবর্তী

বছরের শেষে আসবে আরও ৮৯ লাখ ভ্যাকসিন

পরবর্তী

বছরের শেষে আসবে আরও ৮৯ লাখ ভ্যাকসিন

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, প্রেমিকসহ অভিনেত্রীর মৃত্যু

সর্বশেষ

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT