চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ভোট পড়ল প্রায় শতভাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া-স্থানীয় নির্বাচন-ভোট

নর্থ কোরিয়ার স্থানীয় নির্বাচনে প্রায় শতভাগ ভোট পড়েছে। দেশটির নেতা কিম জং উনও রোববারের এ নির্বাচনে ভোট দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই নির্বাচনে প্রার্থীদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। এটি মূলত দেশটির একটি রাজনৈতিক রীতি। পর্যবেক্ষকরা বলছেন, এসব নির্বাচনের মধ্য দিয়ে কর্তৃপক্ষ কিম সরকারের জনপ্রিয়তা যাচাই করে।

এ বছরের স্থানীয় নির্বাচনে ৯৯.৯৮ শতাংশ ভোট পড়েছে, যা ২০১৫ সালের স্থানীয় নির্বাচনের চেয়ে ০.০১ শতাংশ বেশি।

রোববার নর্থ কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, যারা বিদেশ সফরে রয়েছে বা সমুদ্রে কাজ করছে শুধু তারাই এ নির্বাচনে ভোট দিতে পারেনি। বার্তা সংস্থাটি জানায়, যারা বৃদ্ধ বা অসুস্থ তারাও মোবাইল ব্যালট বাক্সে তাদের ভোট দিয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন দেশটির প্রাদেশিক, নগর ও কাউন্টি প্রতিনিধি নির্বাচনে প্রতি চার বছর পর নির্বাচন হয়। কার্যত এক দলীয় এ রাষ্ট্রের ৯৯ শতাংশ ভোটার এসব নির্বাচনে অংশ নেন এবং তারা তাদের একক প্রার্থীর পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন। অর্থাৎ ব্যালটে শুধু কিমের দলের নির্বাচিত প্রার্থীদেরই নাম থাকে।নর্থ কোরিয়া-স্থানীয় নির্বাচন-ভোট

সরকারের প্রতিনিধিরা ‘‘কোরীয়-ধাঁচের সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মহিমান্বিত করতে তাদের ‘পক্ষপাতহীন ঐক্যের’’ একটি উদাহরণ হিসেবে সর্বোচ্চ ভোট পড়ার বিষয়টির ওপর নজর রাখেন।

কেসিএনএ জানায়, কিম নর্থ হামগিয়ং প্রদেশে একটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং তিনি এ অঞ্চলের কাউন্টি পরিষদ পরিচালনায় জু সং ও জং সং সিক নামের দুই প্রার্থীকে ভোট দেন।

তিনি তাদের দায়িত্ব পুরোপুরি পালনের মাধ্যমে জনগণের বিশ্বাসী সেবক হতে তাদেরকে উৎসাহিত করেন।

সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি হিসেবে পরিচিত রাবার-স্ট্যাম্প আইনসভার জন্য ২০১৪ সালে কিম নিজেই ভোটে দাঁড়ান এবং তিনি তার পক্ষে শতভাগ ভোট নিশ্চিত করতে সক্ষম হন।

ট্যাগ: কিম জং উননর্থ কোরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় পার্টিতে যোগ দিলেন বিএনপি নেতা মঞ্জুর

পরবর্তী

‘মানুষের খোলসে দানব পালছি রোজ?’

পরবর্তী

‘মানুষের খোলসে দানব পালছি রোজ?’

ভারতের হেড কোচ হতে চান জয়াবর্ধনে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT