চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর নজিরবিহীন আলিঙ্গন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন এক ঘটনার সাক্ষী হয়েছে লোকসভা। অনাস্থা প্রস্তাবে তীব্র সমালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করে সবাইকে চমকে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এমনকি রাহুল যখন এগিয়ে আসছেন নরেন্দ্র মোদি নিজেও তখন বুঝতে পারেননি আসলে কী ঘটতে চলেছে।

এনডিটিভি জানায়, শুক্রবার ভারতের লোকসভায় অনাস্থা প্রস্তাবের আলোচনা ছিল নাটকীয়তায় ভরা। মোদিকে এ যাবতকালের সবচেয়ে তীর্যক আক্রমন করেন রাহুল গান্ধী। ভাষণে মোদি সরকারের সমালোচনা যেমন করেছেন, তেমনি নিজ দলের প্রশংসাও করেছেন। পরে আলিঙ্গনের মধ্য দিয়ে অনাস্থা প্রস্তাবের আলোচনা শেষ করেন রাহুল গান্ধী।

মোদিকে লক্ষ্য করে রাহুল বলেন: ‘আপনি আমাকে হয়তো পাপ্পু বলতে পারেন, কিন্তু আমি আপনাকে ঘৃণা করি না।’ প্রধানমন্ত্রীর দিকে সরাসরি তাকিয়ে কথাগুলো বলেন তিনি। এরপর সবাইকে চমকে দিয়ে সোজা নরেন্দ্র মোদির দিকে এগিয়ে যান। এরপর আচমকাই মোদিকে আলিঙ্গন করেন রাহুল।

ঘটনার আকস্মিকতায় কিছুটা হতভম্ব হয়ে যান মোদিও। পরে অবশ্য নিজেকে সামলে রাহুল গান্ধীর পিঠ চাপড়ে দেন তিনি। এরপর রাহুল গান্ধী নিজের আসনে ফিরে আসেন। আসনে বসে নিজ দলের এক সাংসদের দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ চোখ মারেন, ঠিক যেন সেই প্রিয়া প্রকাশের মতো।

Rahul hugged the PM in hurry but PM called him back like a school teacher. ?#NoConfidenceMotion pic.twitter.com/Q4xFcxOiEb

— Tempo Dada (@Pun_Tweets) July 20, 2018

এর আগে সমালোচনায় মুখর রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে লক্ষ্য করে বলেন: ‘তিনি চৌকিদার নন, তিনি ভাগীদার প্রধানমন্ত্রী। সবাই জানেন কিছু নির্দিষ্ট ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এমন একজনকে তিনি রাফায়েল চুক্তি দিয়েছেন, যেখান থেকে তিনি কোটি কোটি টাকা পাবেন।

আমি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী হাসছেন, কিন্তু এর মধ্যেও দুর্বলতার ছোঁয়া আছে এবং তিনি এখন আমার চোখের দিকে তাকাতে পারবেন না।’

রাহুল গান্ধীর বক্তব্যের সময় ব্যাপক হট্টগোল হয়। নিজ দলের সাংসদরা টেবিল চাপড়ে তার প্রশংসা করলেও সরকারি দলের সদস্যরা তার সমালোচনা করে চিৎকার করতে থাকেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার কারণে তার ‍বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও বিজেপি জানিয়েছে।

ট্যাগ: কংগ্রেসবিজেপিমোদিরাহুল গান্ধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের আগে আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে: ফখরুল

পরবর্তী

একদিনে মহারাজের ৮ উইকেট

পরবর্তী

একদিনে মহারাজের ৮ উইকেট

বিস্ময়কর স্থাপনা মারিনা বে স্যান্ডস

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT