চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের নীচে চাপা পড়ে প্রাণ গেল এক মোটর সাইকেলে থাকা ৪ আরোহীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০১৮
জনপদ, নরসিংদী
A A

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটর সাইকেলে থাকা ৪ আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো এক পথচারী।

শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রমজান (১৬)। তারা সকলেই শ্রমিক।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়,  সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব থেকে ঢাকাগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। মোটর সাইকেলটি বাসের নিচে চলে গেলে সেসময় মোটর সাইকেলে থাকা ৪ আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী গুরুতর আহত হয়। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৪ জনের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম. কাউছার জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে তাদের লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগ: লিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্বপ্নজাল দেখে কান্নায় ভেঙে পড়েন পরীমনি!

পরবর্তী

মোস্তাফিজদের নিয়ে শিরোপার স্বপ্ন রোহিতের

পরবর্তী
ইন্ডিয়ান্সের অনুশীলনে ভারতীয় সতীর্থ বুমরাহর সঙ্গে মোস্তাফিজ

মোস্তাফিজদের নিয়ে শিরোপার স্বপ্ন রোহিতের

শিক্ষক লাঞ্ছনা: দরকার শিক্ষক সুরক্ষা আইন

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT