চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নবাব’-এর সাফল্যকেও ছাপিয়ে যেতে যান শুভশ্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
বিনোদন
A A
চালবাজ

গেল বছরে দেশের প্রেক্ষাগৃহে রীতিমত তোলপাড় ফেলে দেয় যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’। শাকিব খান ও শুভশ্রী অভিনীত ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি হিসেবেও জায়গা করে নেয়। গত বছরের ঈদে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার নবাবের সাফল্যকেও ‘চালবাজ’ দিয়ে এবার ছাপিয়ে যেতে চান কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলী।

যৌথ প্রযোজনার ছবি হিসেবে শুটিং শুরু হয়েছিলো শাকিব-শুভশ্রী জুটির দ্বিতীয় ছবি ‘চালবাজ’। কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র প্রিভিউ কমিটি থেকে যৌথ প্রযোজনার চলচ্চিত্র হিসেবে অনুমতি না পাওয়ায় ভারতের লোকাল প্রোডাকশন হিসেবেই মুক্তি পেতে যাচ্ছে। আসছে ১৩ এপ্রিল কলকাতায় মুক্তি পাচ্ছে এসকে মুভিজের এই ছবিটি। বাংলাদেশে এই ছবিটি কবে মুক্তি পাবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত খবর পাওয়া যায়নি। তবে ছবিটি নিয়ে প্রবল আশাবাদী নায়িকা শুভশ্রী।

১৩ এপ্রিল ভারতে ‘চালবাজ’ মুক্তির লক্ষ্যে ২৪ মার্চ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে এসকে মুভিজ। প্রথম দিনেই প্রচারণায় অংশ নিয়েছেন শুভশ্রী। এদিন দুপুরে এসকে মুভিজের ফেসবুক পেইজ থেকে লাইভে আসেন তিনি। জানান, ১৩ এপ্রিল ভারতের প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। সে লক্ষ্যেই ছবিটির প্রমোশনে নেমেছেন তিনি। শাকিব খান ঢাকায় অবস্থান করায় তাকে নিয়ে লাইভে উপস্থিত হওয়া গেলো না বলে দুঃখ প্রকাশও করেন এই নায়িকা।

Banglabid

শাকিবের সাথে প্রথম ছবি করেই ‘হিট’ তকমা পেয়ে যাওয়ায় এই নায়িকার বিশ্বাস, হয়তো ‘নবাব’-এর সাফল্যকেও ছাড়িয়ে যেতে পারে ‘চালবাজ’। এ সম্পর্কে তিনি বলেন: চালবাজ ছবিটি করতে আমাদের কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে যেতে হয়েছে। ভীষণ আপস এন্ড ডাউনের মধ্য দিয়ে গিয়েছি আমরা। জয়দীপ চক্রবর্তী ও শাকিবের সাথে এটা আমার দ্বিতীয় ছবি, আশা করি প্রথম ছবি ‘নবাব’-এর চেয়েও এই ছবিকে দর্শক বেশি ভালোবাসবে।

বাংলাদেশে ‘চালবাজ’-এর মুক্তি চূড়ান্ত না হলেও শিগগির ছবিটির প্রমোশনে ঢাকায় আসছেন শুভশ্রী, এমনটাও জানালেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালবাজনবাবলিড বিনোদনশাকিব খানশুভশ্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবিতে আওয়ামী লীগকে ঘিরে গোপন তৎপরতায় ৫৮ শিক্ষক শনাক্ত

আগস্ট ১৩, ২০২৬

সরকারের অব্যবস্থাপনা ও অদূরদর্শিতার কারণে গ্যাস–বিদ্যুতের সংকট চরমে: জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

প্রতিবেশী চাচা কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষিত, হাসপাতালে ভর্তি

আগস্ট ১৩, ২০২৬

তরুণদের সুযোগ না দেয়ায় নির্বাচকদের কাঠগড়ায় তুললেন পন্টিং

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT