চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নদীতে গোসলে নেমে চোরাবালিতে আটকে লাশ হলো ৫ স্কুলছাত্র

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:৪৪ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ছয় স্কুলছাত্রের মধ্যে একজনকে জীবিতসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নদী থেকে আনোয়ার শপিং কমপ্লেক্সের মালিক আনোয়ার হোসেনের দুই ছেলে আমিনুল হোসাইন এম সাদ (১৫) ও মেহরাব হোসেন (১৩) এবং আরেক শিক্ষার্থী ফারহানের তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

পরে রাত ১১ টার দিকে প্রদ্যুৎ ভট্টাচার্যের ছেলে তূর্য ভট্টাচার্যের মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর চকরিয়া গ্রামার স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের ছেলে সায়ীদ জাওয়াদ অর্বির মরদেহও উদ্ধার করা হয়। নিহত সবাই চকরিয়া পৌর এলাকার গ্রামার স্কুলের ছাত্র।

উদ্ধার হওয়া মৃতদেহ গুলো হলো-  তূর্য ভট্টাচার্য, ফারহান, সোহরাব হোসেন, মেহরাব হোসেন এবং আমিনুল হোসাইন এম সাদ।

চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, স্কুলের অর্ধ-বার্ষিক পরীক্ষা শেষে বিজ্ঞান বিভাগের ২২ জন ও অষ্টম শ্রেণির একছাত্র মাতামুহুরী ব্রিজ সংলগ্ন নদীর চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে ডুবে যায় ছয়জন স্কুলছাত্র।

এ সময় নদীতে থাকা এক মাঝি স্কুলছাত্র মারুফুল ইসলাম জামিকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অপর নিখোঁজ পাঁচজনের মধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ও স্থানীয়রা মিলে ৫ জনের মরদেহ নদী থেকে উদ্ধার করে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা নিখোঁজ ছাত্রদের উদ্ধারে অভিযান চালান। সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত পাঁচজনের মরদেহই উদ্ধার করা হয়েছে।

ট্যাগ: মাতামুহুরী নদীলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইটি ইনকিউবেটর: সেরা ৬ ডিজিটাল স্টার্টআপ পাবে বিশেষ সহায়তা

পরবর্তী

কোটা সংস্কার: শহীদ মিনারে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, হামলা

পরবর্তী
ফাইল ফটো

কোটা সংস্কার: শহীদ মিনারে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি, হামলা

হামাস-ইসরায়েল ফিলিস্তিন-হামলা

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের ‘সবচেয়ে বড়’ হামলা

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT