চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স’র ফুয়েল ট্যাংকে আবর্জনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বোয়িং ৭৩৭ ম্যাক্স-ফুয়েল ট্যাংকে আবর্জনা

পরপর দু’টি মারাত্মক দুর্ঘটনার পর উড্ডয়ন বন্ধ রাখা বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স মডেলের নতুন বেশ কিছু উড়োজাহাজে দেখা দিয়েছে আরেক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি। সেগুলোর ফুয়েল ট্যাংকের ভেতর পাওয়া গেছে নানারকম আবর্জনা।

নতুন এই আবিষ্কারের ঘটনাকে ‘একেবারেই অগ্রহণযোগ্য’ বলে কর্মীদের কাছে মন্তব্য করেছেন উড়োজাহাজ নির্মাতা কোম্পানিটির ৭৩৭ প্রকল্প প্রধান।

অবশ্য বোয়িংয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন এই ইস্যুর কারণে উড়োজাহাজটির কাজে ফেরার তারিখ আর পেছাবে না।

Banglabid

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের পক্ষ থেকে তার মুখপাত্র বিবিসি’কে বলেন: ‘রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনার সময় হস্তান্তর করা হয়নি, স্টোরেজে থাকা এমন বেশ কিছু ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ডানার সঙ্গে যুক্ত ফুয়েল ট্যাংকের ভেতর আবর্জনা বা ‘ফরেন অবজেক্ট ডেব্রি’ পেয়েছি আমরা। এই আবিষ্কারের পরপরই আমরা অভ্যন্তরীণ পর্যায়ে কঠোর অনুসন্ধান শুরু করেছি এবং আমাদের নির্মাণ ব্যবস্থায় তাৎক্ষণিকভাবে সংশোধনী পদক্ষেপ গ্রহণ করেছি।’

ফরেন অবজেক্ট ডেব্রি (এফওডি) হচ্ছে শিল্প উৎপাদন সংক্রান্ত একটি টার্ম। নির্মাণ বা সংযোজন প্রক্রিয়ার সময় কর্মী বা শ্রমিকরা কাপড়ের টুকরো, বাতিল নির্মাণ সরঞ্জাম, ধাতুর টুকরো অথবা অন্যান্য যেসব অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রেখে যান সেগুলোকেই মূলত এফওডি বলা হয়।

বোয়িংয়ের এককালের সর্বাধিক বিক্রিত উড়োজাহাজ মডেলটির নানারকম সমস্যার ধারাবাহিকতায় এবার নতুন এই সমস্যা যুক্ত হলো।

Reneta

নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নির্দেশে গত বছরের মার্চ থেকে ৭৩৭ ম্যাক্স মডেলের সব উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রয়েছে। ২০১৮ সালে ইন্দোনেশিয়া এবং ২০১৯-এ ইথিওপিয়ায় দুই ভয়াবহ দুর্ঘটনায় মোট ৩৪৬ জন আরোহী নিহত হওয়ার পর এই মডেলটির ওড়া আপাতত নিষিদ্ধ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বোয়িংবোয়িং ৭৩৭বোয়িং ৭৩৭ ম্যাক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাগুরায় দুই ‘ডাকাতের’ গুলিবিদ্ধ মরদেহ

পরবর্তী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পরবর্তী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

sdr

শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT