চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন বছর সাফল্যে রাঙাতে চান তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
তামিম ইকবাল হকি স্টিক হাতে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল

রাত পোহালেই নতুন বছর। আসছে বছরে বিদায়ী বছরের সাফল্যকে ছাড়িয়ে যেতে চান তামিম ইকবাল। বছরের শেষ দিন রোববার মিরপুরে ব্যাটিং অনুশীলনের পর নতুন দিনের আশার কথা বলতে বলতে ভক্তদের কাছে দোয়াও চাইলেন তিনি।

‘২০১৭ সাল ওয়ানডে ফরম্যাটে আমার জন্য ভাল গেছে। এই ফর্ম ধরে রাখাই লক্ষ্য থাকবে। ভাল খেলতে থাকলে মানসিকভাবেও ভাল থাকা যায়। সামনের সিরিজগুলোতেও একই মানসিকতা ও আত্মনিবেদন নিয়ে চেষ্টা করবো আরো ভালো করতে। ভক্তদের জন্য বলব, দোয়া করবেন যেন আরও বেশি সফল হই ২০১৮ তে।’

তামিমের গায়ে দেশসেরা ওপেনারের তকমা বেশ কয়েকবছর ধরেই। কেন সেরা সেটির প্রমাণও রেখে চলেছেন। ২০১৭ সালে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক এ বাঁহাতি ব্যাটসম্যান। ১২ ম্যাচে ১১ ইনিংস খেলে করেছেন ৬৪৬ রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছেন দুই সেঞ্চুরি। পুরো বছরে ফিফটি চারটি। গড় ৬৪.৬০।

Banglabid

২০১৭ সালে বাংলাদেশ দল ‘অল্পের জন্য’ অনেক ম্যাচ হাতছাড়া করেছে। সেই সব স্মৃতি পোড়ায় তামিমকে।

‘গত বছর আমাদের সফলতা একটু ছিল। তবে আরো ভাল করতে পারতাম। শ্রীলঙ্কায় সিরিজ ড্র করেছি। জিততেও পারতাম। ছোট ছোট ভুল ছিল, ভাল কিছু ফলাফল ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানো, ত্রিদেশীয় সিরিজেও (আয়ারল্যান্ডে) নিউজিল্যান্ডকে হারানো। শ্রীলঙ্কা সফরটা সব মিলিয়ে ভাল ছিল। ইতিবাচক ছিল।’

এ বছর টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন মুশফিকুর রহিম। ৮ ম্যাচে ৭৬৬। সাদা পোশাকেও তামিম সেরা তিনে আছেন। তার অবস্থান মুশফিক, সাকিবের পরে। ১৬ ইনিংসে ৩৩.৫৬ গড়ে মোট রান ৫৩৭। কোনো শতক নেই। অর্ধশতক পাঁচটি। সর্বোচ্চ ইনিংস ৮২ রানের। ম্যাচসেরা হয়েছেন একবার। ২০১৬ সালে দুই টেস্টে রান ছিল ২৩১। শতক ছিল একটি। অর্ধশতক একটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT