চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন ‘দুই’ অধিনায়ক নিয়ে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গত সেপ্টেম্বরে বাংলাদেশে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শেষে অবসরে যাওয়া হ্যামিল্টন মাসাকাদজার জায়গায় নতুন নেতার খোঁজে ছিল জিম্বাবুয়ে। টেস্টের জন্য শন উইলিয়ামস, ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য চামু চিবাবাকে বেছে নিয়েছে তারা।

আসছে ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা চলছে জিম্বাবুয়ের। একমাত্র টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির আয়োজন থাকতে পারে সিরিজে।

সাদা পোশাকের ক্রিকেটের জন্য অভিজ্ঞতাকে মূল্য দিয়েছে জিম্বাবুয়ে। উইলিয়ামস ১০টি টেস্ট খেলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ১৩১ ওয়ানডে ও ৩৮ টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা, জাতীয় দলকে আগেও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা ৩৩ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডারকে এগিয়ে রেখেছে।

Banglabid

সেদিক থেকে চামু চিবাবা ওয়ানডে ও টি-টুয়েন্টির নেতৃত্ব পেলেও দায়িত্ব পেয়েছেন অস্থায়ীভাবে। ২০১৮ সালের অক্টোবরের পর আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাকে। জাতীয় দলকে আগে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও নেই ৩৩ বছর বয়সী ডানহাতি অলরাউন্ডারের। তিনি ৩টি টেস্ট, ১০৩ ওয়ানডে ও ৩৩টি টি-টুয়েন্টি খেলেছেন।

মাসাকাদজা অবসরের পর এখন জিম্বাবুয়ের ‘ডিরেক্টর অব ক্রিকেট’। উইলিয়ামস ও চিবাবার কাঁধে দায়িত্ব দেয়ার সুপারিশ তার তরফেই এসেছে বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট- জেডসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT