বাংলাদেশ

নজরদারিতে আসছে বেসরকারি এয়ারলাইন্স

নজরদারিতে আসছে বেসরকারি এয়ারলাইন্স

বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল জানিয়েছেন, বেসরকারি এয়ারলাইন্সগুলো মনিটরিং করতে মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হবে।

শনিবার কক্সবাজারের একটি হোটেলে ইউএস-বাংলা আয়োজিত ২য় বিজনেস সাকসেস সামিটে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

এ সময় বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, এভিয়েশন খাতকে আরো উন্নয়নের লক্ষে বর্তমান সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহনের ফলে এ খাত লাভজনক হচ্ছে।

তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরকে শিগগিরই আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। রানওয়ে ১০ হাজার ফিটে উন্নীত করা হবে। তখন ৭৭৭ এয়ারক্রাফট অবতরণ করতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…