চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিরিয়াস ম্যান’ নওয়াজউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ২৭, মে ২০১৯
বিনোদন
A A

প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সুধির মিশ্র এবং নওয়াজউদ্দিন সিদ্দিকী। সিনেমার নাম ‘সিরিয়াস ম্যান’।

নির্মাতা জানিয়েছেন বহুদিন আগে থেকেই নওয়াজ়উদ্দিনের সঙ্গে কাজ করার ইচ্ছা তার। অপেক্ষা করছিলেন শুধু সঠিক চরিত্রের জন্য।

সুধীর মিশ্র বলেন, ‘নওয়াজ সম্পর্কে নতুন করে বলার আর কী আছে। তিনি একজন অসাধারণ অভিনেতা এবং আমি সবসময়েই তার সঙ্গে কাজ করতে চাইতাম। কিন্তু তাকে কোনো মজার চরিত্রে প্রস্তাব দেয়ার অপেক্ষায় ছিলাম কারণ ভালো অভিনেতারা সবসময়েই ভালো স্ক্রিপ্ট খোঁজেন।’

Banglabid

মনু জোসেফ এর উপন্যাস ‘সিরিয়াস ম্যান’ প্রকাশিত হয়েছিল ২০১০ সালে। এই উপন্যাসের গল্প নিয়ে ‘সিরিয়াস ম্যান’ সিনেমাটি নির্মাণ করবেন সুধির মিত্র। তিনি বলেন, ‘দলিত সম্প্রদায়ের বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই সিনেমার কাহিনী। বাবার চরিত্রটিকে বেশ রাগী দেখানো হবে এবং রাগের মাথায় অনেক সিদ্ধান্ত নিতে দেখা যাবে। চরিত্রটি পুরো নেতিবাচক না হলেও আংশিক নেতিবাচক। তার মনের দুর্বল দিকও আছে।’

নওয়াজউদ্দিন সিদ্দিকীর জনপ্রিয় ক্রাইম থ্রিলার ‘স্যাকরেড গেমস’ এর সিকুয়েল শিগগিরই প্রকাশ পাবে নেটফ্লিক্সে। ‘স্যাকরেড গেমস’ এ আরও অভিনয় করেছেন সাইফ আলি খান, পঙ্গজ ত্রিপথি, কালকি কোচলিন এবং রণবীর শোরে।

এছাড়াও মোস্তফা সরয়ার ফারুকীর ইংরেজি ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয়ের পাশাপাশি এর প্রযোজনাও করবেন তিনি। নওয়াজউদ্দিন সিদ্দিকীর পাশাপাশি ছবির প্রযোজক হিসেবে থাকবেন তিশা এবং অঞ্জন চৌধুরী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজউদ্দিন সিদ্দিকীসিরিয়াস ম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT