চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির শেষটা ‘ফাঁকা মাঠে’ হতে পারে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

এটাই তার শেষ আইপিএল নয়। চলতি আসরে নিজেদের শেষ ম্যাচের টসে নেমে স্পষ্টই জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও বলছেন, ধোনির শেষটা এভাবে দর্শক ছাড়া এক আসরে হতে পারে না।

আবু ধাবিতে ২০২০ আসরে রোববার নিজেদের শেষ ম্যাচ খেলেছে ধোনির চেন্নাই সুপার কিংস। ৮ দলের টুর্নামেন্টে ৭-এ থেকে শেষ করেছে দলটি। এই প্রথমবার প্লে-অফে উঠতে পারল না তারা। টেবিলের তলানির দল রাজস্থানের সমান ১২ পয়েন্ট হলেও রানরেটে সাতে চেন্নাই।

১৪ ম্যাচে ৬ জয়ের পিঠে ৮ হার। দল ভালো করেনি। নিজেও অচেনা ছিলেন ব্যাট হাতে। এদিকে জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন আইপিএলের আগে। যথারীতি প্রশ্ন উঠেছিল, জাতীয় দলকে বিদায় বলা ধোনির এটাই শেষ পেশাদার ম্যাচ কিনা।

Banglabid

জবাবে ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের উত্তর ছিল, এখনো ক্রিকেটকে বিদায় বলার সময় আসেনি। ম্যাচে টসের জন্য এলে চেন্নাই অধিনায়ককে বিদায় প্রসঙ্গে জিজ্ঞেস করায় এমন উত্তর মেলে, ‘কোনভাবেই হলুদ জার্সিতে এটা আমার শেষ ম্যাচ নয়।’

ধোনির কথামতো, আগামী আইপিএলে ফের সুযোগ থাকছে তাকে হলুদ জার্সিতে দেখার। মাইকেল ভনও তেমন আশাই করছেন। করোনাকালের ফাঁকা গ্যালারির সামনে ক্রিকেটের এমন একজন বর্ণিল চরিত্রের হাততালিহীন বিদায় হতে পারে না বলেই মত তার।

‘আইপিএল আগামী বছরও যদি এখানেই হয়, ধোনিকে আসছে আসরেও খেলতে হবে। সে দর্শকহীন মাঠে এভাবে ক্যারিয়ার শেষ করতে পারে না।’

Reneta

এক ম্যাচের জন্য হলেও ধোনিকে পরের বছর দেখতে চান ভন, ‘অন্তত একটি ম্যাচের জন্য হলেও তাকে পরের বছর নামতে হবে। যদি একজন ক্রিকেটারও থাকে, যার দর্শকভরা গ্যালারির সামনে বিদায় প্রাপ্য, সেটা হল ধোনি।’

মহামারী পরিস্থিতির উন্নতি না হলের পরের আইপিএলও হতে পারে সংযুক্ত আরব আমিরাতেই। খেলা হতে পারে এবারের মতোই দর্শকহীন। ভন অবশ্য পরের বছরও আসর দর্শকহীন হবে তেমন ভাবছেন না এখনই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০চেন্নাই সুপার কিংসমহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপু বিশ্বাসের সঙ্গে ঘন্টাব্যাপী আড্ডার সুযোগ

পরবর্তী

আরও বেড়েছে শনাক্তের হার, নতুন মৃত্যু ২৫

পরবর্তী
করোনাভাইরাস

আরও বেড়েছে শনাক্তের হার, নতুন মৃত্যু ২৫

শাহরুখের ৫৫: ভিন্নধর্মী ৫ চরিত্র

সর্বশেষ

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT