চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধৈর্য্য ও সিয়াম সাধনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৭
বাংলাদেশ
A A

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাস ধৈর্য্যের মাস বলেছেন। ধৈর্য্য ধারণ করার অব্যর্থ ও কষ্টকর শিক্ষা নিহীত আছে সিয়াম সাধনার মধ্যে। সেই শিক্ষা মানুষের জাগতিক কাজ-কর্মে সফল হওয়ার নিয়ামক হিসেবে কাজ করবে।

সাহরী খাওয়ার পর আল্লাহর বান্দা নিয়ত করে সুবহে সাদিক থেকে পানাহার পরিত্যাগ করার মাধ্যমে সিয়াম শুরু করে। এর পর সকাল পেরিয়ে সময়ের চাকা দুপুর গড়িয়ে পড়ার সাথে সাথে রোজাদারের  ক্ষুধাও তৃষ্ণা বেড়ে যায়। দুপুর গড়িয়ে সময় যখন তাকে বিকেলের অবসন্নতায় ঠেলে দেয়, তখন তার তৃষ্ণা ও ক্ষুধার তীব্রতা বেড়ে যায় বহু গুণ। দুপুরের ক্ষুধায় নফস তাকে পানাহার করার জন্য প্রলব্দ করেছিল। কিন্তু প্রভুর নির্দেশের কাছে নফসের আহবান হার মেনেছে। বিকেলের ক্ষুধার তীব্রতায় নফসের আহ্বানের শক্তিও বেড়েছে বহু গুণ। কিন্তু তাতেও বান্দা সাড়া দেয়নি। কারণ নফসের তাড়না থেকে বান্দার মনে প্রভুর তুষ্টির চেতনা অনেক বেশি শক্তিমান। তাই তো ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতার মাঝেও প্রভু-ভক্ত রোজাদার ধৈর্য্য ধারণ করেছে। কষ্টের মাঝে ধৈর্য্য ধারণ করার এই শিক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসের নাম সিয়াম।

চরম আকর্ষণ ও চাহিদার পরও বান্দা যখন ধৈর্য্যরে হাতিয়ার দিয়ে কষ্টকে পরাজিত করেছে তখন প্রভু-তুষ্টির সাধনার পথিক এই বান্দার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পুরষ্কার স্বরূপ ঘোষণা এসেছে, ধৈর্য্য ধারণকারীদেরকে এত বেশি প্রতিদান দেওয়া হবে যে তা গণনা করা যাবে না। পবিত্র কোরআনে আরও ঘোষণা হয়েছে, হে ঈমানদারগণ, ধৈর্য্য ধারণ করো, অটল-অবিচল থাক, আল্লাহর রাস্তায় নিজেকে ধরে রাখো এবং আল্লাহকে ভয় করতে থাকো, তাহলে সফল হবে।

Banglabid

সূরা কাসাস–এ ধৈর্য্য ধারণকারী বান্দাদের ব্যাপারে বলা হয়েছে যে, ধৈর্য্যরে কারণে তাদেরকে একবার নয়- দুই প্রতিদান দেওয়া হবে। আর এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে যখন মহান রব ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্য ধারণকারীদের সঙ্গে আছেন।

সহি বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু সায়িদ খুদরী (রাঃ) হতে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ধৈর্য্য থেকে অধিক উত্তম এবং বিস্তৃত কোন দান বান্দার জন্য হতে পারে না। অন্য হাদীসে এসেছে, ইমানদারের সকল কর্মই আশ্চর্যজনকভাবে তার জন্য মঙ্গলজনক। তার কাছে কোনো নেয়ামত এলে যে শুকরিয়া জ্ঞাপন করে এবং শুকরিয়া জ্ঞাপন তার জন্য মঙ্গলজনক। আবার কোনো বিপদ ও মসিবত এলে সে ধৈর্য্য ধারণ করে এবং এ ধৈর্য্য ধারণ করাও তার জন্য যারপর নাই মঙ্গল বয়ে আনবে।

আসলে ইহকাল ও পরকালে সফলতার কষ্টকর চারিত্রিক গুণের নাম ধৈর্য্য। মানুষের জীবনে, বিপদে, মসিবতে, কষ্টে ও সংকটে, প্রতিযোগিতা ও প্রতিকুলতায় কিভাবে ধৈর্য্য ধারণ করতে হয়, তার পূর্ণাঙ্গ শিক্ষা নিহীত আছে সিয়াম সাধনায়। আল্লাহ পাক সেই শিক্ষা গ্রহণ করার সবাইকে তাওফিক নসিব করুন। আমীন।

Reneta

লেখক : মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা

 

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT