চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধীর অস্ট্রেলিয়াকেই ভয়ঙ্কর দেখাচ্ছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট বিশ্বে পুরোনো আধিপত্য ফিরে পাচ্ছে অস্ট্রেলিয়া। এমনই মনে হচ্ছে কিংবদন্তি অ্যালান বোর্ডারের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এই বিশ্বকাপের শুরুতে সেভাবে নজর কাড়তে পারছিল না। কিন্তু ধীরে ধীরে নিজেদের মেলে ধরেছেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নাররা। যা মন ছুঁয়ে যাচ্ছে বোর্ডারেরও।

গত শনিবার নিউজিল্যান্ডকে হারানো দেখে তিনি মন্তব্য করেছেন, ‘ভদ্রস্থ শুরু করার পর অস্ট্রেলিয়াকে আবার ভয়ঙ্কর দেখাচ্ছে। নিউজিল্যান্ডকে যেভাবে হারাল, দেখে মনে হচ্ছে পুরোনো আধিপত্যটা আবার ফিরে পেয়েছে অজিরা।’

কেন অ্যারন ফিঞ্চের দল প্রশংসা পাচ্ছে বোর্ডারের? কিংবদন্তি অজি ক্রিকেটারের যুক্তি, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে দলটা দাঁড়িয়ে ফিঞ্চ, ওয়ার্নার ও স্মিথের উপর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু টপঅর্ডার রান পায়নি। তারপরও দল ম্যাচ জিতেছে। এটাই সবচেয়ে ইতিবাচক দিক।’

Banglabid

কিউইদের বিপক্ষে অজি উইকেটকিপার আলেক্স ক্যারি ৭২ বলে ৭১ করেন। যা অস্ট্রেলিয়াকে ২৪৩ রানে পৌঁছে দেয়। বোর্ডার বলেছেন, ‘যে পিচে অন্যরা দাঁড়াতে পারেনি, সেখানেই ক্যারি দারুণ ব্যাটিং করল। উইকেটের দু’দিকে চমৎকার শট খেলেছে। দারুণ কভার ড্রাইভও মেরেছে।’

একইসঙ্গে অজি উইকেটকিপারকে নিয়ে বোর্ডার যুক্ত করেন, ‘বিশ্বকাপের আগে তাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। ম্যাথু ওয়েড বা টিম পেইনকে নেয়ার দাবি তুলেছিল অনেকে। শনিবার লর্ডসে সবকিছুর জবাব দিয়েছে। ওই আমার ম্যাচের সেরা। ক্যারি না থাকলে কিন্তু অস্ট্রেলিয়া খুব বেশিদূর এগোতে পারত না।’

কিউইদের বিরুদ্ধে মিচেল স্টার্কের দারুণ পারফরম্যান্স দেখে মুগ্ধ বোর্ডার। ২৬ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। স্টার্ককে নিয়ে তিনি বলেছেন, ‘তাকে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা ওয়ানডে দলে রাখতেই হবে। তার কারণ, বড় ম্যাচগুলোতে বরাবর পারফর্ম করে। স্টার্ক সঠিক সময়ে নিজেকে মেলে ধরতে পারছে। যে কারণে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার বলে মনে হচ্ছে অজিদের।’

Reneta

বিশ্বকাপটা আবার অস্ট্রেলিয়া জিততে পারে বলে মনে করছেন বোর্ডার। তার কথায়, ‘এই মুহূর্তে ফিঞ্চরা যেখানে দাঁড়িয়ে, তাতে আমার আত্মবিশ্বাস বাড়ছে। ইংল্যান্ড ও ভারতের মতো দুটো দলকে নিয়ে ভাবতেই হবে। তারপরও বলব, অস্ট্রেলিয়া দারুণ কিছু করার জন্য মুখিয়ে রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেটবর্ডারবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT