চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মশালা থেকে সুপার টেনের জন্য যে হুংকার

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১২:০৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

‘টিম টাইগার্সের’ অগ্রযাত্রা অব্যাহত ভারতের মাটিতেও। ধর্মশালা জয় করে
টাইগারদের সামনে এখন পরীক্ষার নাম সুপার টেন। তবে এশিয়া কাপের বাংলাদেশ
থেকে এখনকার বাংলাদেশ যেনো আরো একটু আলাদা। ঢাকার মাটিতে সাফল্য আসলেও দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের যে ফর্মহীনতা ভাবনার কারণ হয়েছিলো তা অনেকটাই দূর হয়ে গেছে ধর্মশালায়।

বাছাই পর্বের অংশ নেওয়া ছয় দলের মধ্যে টিম টাইগার্সের সদস্যরা নিজ নিজ পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল। ব্যাট হাতে যেমন তামিম শীর্ষ রান সংগ্রাহক, বল হাতে তেমনি সাকিব আল হাসান।

এশিয়া কাপের হতাশা কাটিয়ে বল হাতে সাকিব আল হাসান নিজেকে মেলে ধরার পাশাপাশি ওমানের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে আনসারিকে প্রথম ও দ্বিতীয় বলে চার ও ছক্কায় ব্যাট হাতে ফেরার ইঙ্গিতও দিয়েছেন।

তেমনই পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে এশিয়া কাপের শেষদিকে ফেরা তামিমের ব্যাট ঢাকায় তেমন একটা না হাসলেও ধর্মশালার মাটিতে ব্যাট হাতে যা করে দেখিয়েছেন তাতে পূরণ হয়েছে টাইগারদের এক যুগের স্বপ্ন। বাংলাদেশের হয়ে টি-২০তে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল।

তবে ‘মিস্টার ডিপেন্ডেবল’ বলে পরিচিত মুশফিকুর রহিম এখনও যেনো হারিয়ে খুঁজছেন নিজেকে।

তারপরও বড় স্বস্তি যে টি-২০ বিশ্বকাপ ২০১৬’র বাছাই পর্বে সর্বোচ্চ রান সংগ্র‍াহকের আসনটিতে তামিম। দ্বিতীয় অবস্থানে থাকা আফগান ওপেনার মোহাম্মদ শেহেজাদের চেয়ে ৯১ রানে এগিয়ে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। ২৩৩.০০ গড়ে করেছেন ২৩৩ রান, যেখানে স্ট্রাইকরেট ছিলো ১৫৮.৫০। বাছাইপর্বের একমাত্র সেঞ্চুরিটাও টাইগার এ ড্যাশিং ওপেনারের।

দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ
পার্টনারশিপও বাংলাদেশের। ওমানের বিপক্ষে ৯৭ রানের পার্টনারশিপ গড়েন দু’জন,
যাতে সাব্বিরের ৪৪ রানের পাশাপাশি তামিম ইকবালের অবদান ৫৩ রান।

তবে বল হাতে শীর্ষ অবস্থানটি এককভাবে সাকিব আল হাসানের নয়। নেদারল্যান্ডসের পল ভ্যান ম্যাকরিন এবং আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর সঙ্গে যৌথভাবে ৬ উইকেট নিয়ে শীর্ষে সাকিব।

বাছাইপর্বে সর্বোচ্চ এক ডজন ছক্কাও হাঁকিয়েছেন ‘টর্নেডো তামিম’। তার থেকে অর্ধেক কম ৬ বার সীমানা ছাড়া করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এমনকি বাছাই পর্বের সর্বোচ্চ ইনিংসের পাশাপাশি এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানও এসেছে তামিম ইকবালের ব্যাট থেকে। ওমানের সঙ্গে ১০৩ রান ছাড়াও নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৩ রানের হার না মানা ইনিংস খেলেন এ বা‍ঁহাতি।

ব্যর্থতার মধ্যেও একটা জায়গায় ঠিকই রয়েছে মুশফিকুর রহিমের নাম। বাছাই পর্বের সর্বোচ্চ ডিসমিশালে জিম্বাবুইয়ান উইকেটকিপার মুতাম্বির পরই তিনবার স্ট্যাম্পিং করে দ্বিতীয় অবস্থানে করছেন মিস্টার ডিপেন্ডেবল।   

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মশালা থেকে সুপার টেনের জন্য যে হুংকার

পরবর্তী

ধর্মশালা থেকে সুপার টেনের জন্য যে হুংকার

পরবর্তী

অর্থ লোপাট: ফরাসউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি

অর্থ লোপাট: ফরাসউদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT