চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মশালায় জয় দিয়ে শুভ সূচনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

তামিম ইকবালের অপরাজিত ৮৩ রানের পর বোলারদের নৈপূণ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে  ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রথম জয়।

টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে বুক চিতিয়ে লড়ে চার বছর পর আবারও টি২০তে অর্ধশত রানের দেখান পান তামিম ইকবাল। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে এক প্রান্ত আগলে খেলে তামিম সংগ্রহ করেন ৮৩ রান।

তামিম বাদে অন্য কোন ব্যাটসম্যানই ১৫ রানের বেশি করতে পারেননি। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে১৫৩ রান।

Banglabid

জবাবে ব্যাট করতে নেমে, ওয়েসলি বারেসিকে শুরুতেই হারিয়ে বসে নেদারল্যান্ডস। আল আমিন হোসেনের বলে ডিপ ওয়েসলি বারেসিকে তালুবন্দী করেন আরাফাত সানি।

আল-আমিনের পর টাইগারদের দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্টিফেন মাইবার্গকে সরাসরি বোল্ড করেন তিনি। স্কোর বোর্ডে রান তখন ৫৩।

১২তম ওভারে বেন কুপারকে ফেরান সাকিব আল হাসান। সকিবের বলে তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

Reneta

বেন কুপারের পর পিটার বোরেনকেও ফেরান সাকিব আল হাসান। সীমানার কাছে কুপারের ক্যাচ নেন নাসির হোসেন।  স্কোর বোর্ডে রান তখন ১১২।

এরপর একে একে ভ্যান ডার মারউই-টম কুপার ফিরে গেলে ৮ রানের জয় পায় টাইগাররা।

তবে শুরুটা দুর্দান্ত করার ঘোষণা ছিলো তামিম-সৌম্যের ব্যাটে। ওপেনিং জুটিতে ১৮ রান তুলে নেওয়া পার্টনারশিপে ১৫ রানই ছিলো সৌম্যের।

চতুর্থ ওভারের শুরুতেই সৌম্য সরকার পল ভ্যান মেকিরিনের শিকার হলে বিপর্যয়ের শুরু। এরপর দলের সব চেয়ে বড় তামিম-সাব্বিরের ব্যাটে। তাদের জুটি থেকে আসে ৪৮ রান। ভ্যান ডার মারউই’র বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে ১৫ রান।

এরপর মাহমুদউল্লাহ ক্রিজে এলেও এশিয়া কাপের টানা চার ম্যাচ নট আউট থাকার রেকর্ড আর বাড়াতে পারেননি। ১৫তম ওভারে তামিমের সঙ্গে ৩৩ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন মাহমুদউল্লাহ।

তার বিদায়ে মুশফিক, নাসির, মাশরাফি উইকেটে এলেও উইকেটে থিতু হওয়ার আগেই ফিরে যান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৫৩ রানে। তামিম ইকবাল ৮৩ রানে।

ম্যাচ সেরা নির্বাচিত হন তামিম ইকবাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT