চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধনঞ্জয়ার ঘূর্ণিতোপের সামনে টেলরের প্রতিরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে বৃষ্টিবাধার মুখে পড়েছে নিউজিল্যান্ড। দিনের ২২ ওভার থাকতেই আলোকস্বল্পতার কারণে থামিয়ে দিতে হয় খেলা। পরে ঝুম বৃষ্টি নামলে দিনের ব্যাট-বলের লড়াইয়ের ইতি টানের আম্পায়াররা।

বুধবার গলেতে শুরুতে ব্যাটিংয়ে এসে একেবারে খারাপ করেনি নিউজিল্যান্ড। ৬৮ ওভারে ৫ উইকেটে ২০৩ রান তুলে দিন শেষ করেছে। যার বেশিরভাগ কৃতিত্ব ৮৬ রানে অপরাজিত থাকা রস টেলর। আর সফরকারীদের সবকটি উইকেট তুলে আলো ছড়িয়েছেন ডানহাতি স্পিনার আকিলা ধনঞ্জয়া।

উদ্বোধনীতে এসে জিত রাভাল ও টম ল্যাথাম ৬৪ তুলে ভালো শুরুই দিয়েছিলেন। ৩০ করা ল্যাথামকে ধনঞ্জয়া সাজঘরে পাঠাতেই পথ হারায় কিউইরা।

ধনঞ্জয়ার ওই ওভারেই ৩ বল খেলে রানের খাতা না খুলেই ফেরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কয়েক ওভার পর রাভালও (৩৩) ফিরে যান, সেই ধনঞ্জয়ার বলেই ক্যাচ দিয়ে।

সেখান থেকে প্রতিরোধ টেলর ও হেনরি নিকোলসের। দুজনে ঠিক ১০০ রান যোগ করে বিচ্ছিন্ন হয়েছেন। ৪২ করা নিকোলসকে সাজঘরের পথ দেখান আকিলা ধনঞ্জয়াই। পাঁচ বল পরে বিজে ওয়েটলিংকে (১) এলবিডব্লিউ করে এ স্পিনার তুলে নেন ৫ উইকেট।

টেলর ৮৬ রানে দ্বিতীয় দিনের সংগ্রহ বাড়াতে নামবেন, হাতছানি ২১তম টেস্ট সেঞ্চুরির। দিনের শুরুতে তার সঙ্গী হবেন ৮ রানে অপরাজিত মিচেল স্যান্টনার।

Reneta

ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন ২৫ বছর বয়সী ধনঞ্জয়া। সেজন্য ২২ ওভারে ৫৭ রান খরচ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রস টেলরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জুন ৮, ২০২৬

অধ্যাপক আবুল বারকাতের মুক্তিতে আর কোনো বাধা নেই: হাইকোর্ট

জুন ৮, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালকে আরও ২ দিন সময় দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT