চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় মেয়াদে বিপুল ভোটে জয়ী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২১, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
ভেনেজুয়েলা-ভোট জালিয়াতি-প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ জয়ের ফলে আগামী ছয় বছরের জন্য আবারও দেশটির প্রেসিডেন্ট হলেন তিনি।

ভোট কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান করেছে দেশটির বিরোধী দল।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এ নির্বাচনকে সমর্থন দেবে না। নির্বাচনের আগেই এক টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই নির্বাচনী প্রক্রিয়া ‘গণতন্ত্রের অবমাননা’।

বিতর্কিত এই নির্বাচনে মাত্র ৪৬ শতাংশ মানুষ ভোট দিয়েছে বলে প্রাথমিক গণনা থেকে জানিয়েছে বিবিসি।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরই নির্বাচন বয়কট করে প্রধান বিরোধী দলীয় প্রার্থী হেনরি ফ্যালকন। তিনি বলেন, আমরা এই নির্বাচনী প্রক্রিয়াকে বৈধ বলে স্বীকার করি না। ভেনিজুয়েলায় আমাদের নতুন করে নির্বাচন করতেই হবে।

দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের প্রধান তিবিসে লুসেনা জানিয়েছেন, ৯০ শতাংশের বেশি ভোট গণনা হয়েছে। এর মধ্যে মাদুরো পেয়েছেন ৬৭.৭ শতাংশ অর্থাৎ ৫৮ লাখ ভোট। আর ফ্যালকন পেয়েছেন ২১.২ শতাংশ, অর্থাৎ ১৮ লাখ ভোট।

প্রাথমিক ফলাফল ঘোষণার পর কারাকাসে প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ওরা আমাকে ছোট করে দেখেছিল।

ফ্যালকনের অভিযোগ, খাদ্যদ্রব্য সংগ্রহের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে ইস্যু করা বেনিফিট কার্ডের অপব্যবহার করে নির্বাচনের ফল নিকোলাস মাদুরোর পক্ষে নিয়ে যাওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা ভোটগ্রহণ প্রক্রিয়াকে ‘সুষ্ঠু ও অবাধ’ বলে দাবি করলেও বেশিরভাগ বিরোধী দল ভোটের ফল বয়কট করেছে।

ট্যাগ: নিকোলাস মাদুরোভেনেজুয়েলা
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

সাবেক প্রেমিকার চায়ের কাপে গর্ভপাতের ওষুধ, চিকিৎসকের কারাদণ্ড

পরবর্তী

হঠাৎ বাংলাদেশে প্রিয়াঙ্কা চোপড়া

পরবর্তী

হঠাৎ বাংলাদেশে প্রিয়াঙ্কা চোপড়া

সাংবাদিককে

দুই মামলায় শিমুল বিশ্বাসকে জামিন দিয়েছে হাইকোর্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT