চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

দ্বিতীয় দফায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছেন। নৌবাহিনীর পাঁচটি জাহাজ করে ৪৩৫টি পরিবার মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাসানচরে পৌঁছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচটি জাহাজের সব রোহিঙ্গাকে প্রথমে একটি জায়গায় একত্রিত রাখা হবে। তারপর সন্ধ্যায় তাদের নিজ নিজ আবাসন বুঝিয়ে দেওয়া হবে।

প্রথম দফার রোহিঙ্গাদের সাথে কথা বলে জানা গেছে, তাদের অনেক স্বজনই প্রথমবার ভাসানচরে আসতে পারেনি। তারা ভাসনচরে আসার জন্য তাদের উৎসাহী করেছেন। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের চেয়ে এখানে বসবাসের জীবনমান অনেক উন্নত। তারা সেই বিষয়টিতে আস্থা রেখেই স্বেচ্ছায় দ্বিতীয় দফায় এখানে এসেছেন।

এই দলটির মধ্যে ৪৩৫টি পরিবার রয়েছেন। এর মধ্যে শিশু কিশোরের সংখ্যা অনেকবেশি।

রোহিঙ্গারা বলছে, কক্সবাজার ক্যাম্পে তাদের সন্তানদের উন্নত শিক্ষার ব্যবস্থা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল, তারা চাচ্ছেন এই ভাসানচরে তাদের সন্তানরা শিক্ষা পায় এবং উন্নত জীবন পেতে চায়।

এর আগে গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে পৌঁছেছিল।

মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। আগে আশ্রয় নেওয়াসহ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের শিবিরগুলোতে ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন।

সরকারি তথ্য অনুযায়ী, রোহিঙ্গা স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। সেখানে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

ট্যাগ: দ্বিতীয় দফাভাসানচররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা মহামারী তীব্র কিন্তু সবচেয়ে বড় নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী

আহমদ শফীকে হত্যার অভিযোগ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

পরবর্তী
আহমদ শফী

আহমদ শফীকে হত্যার অভিযোগ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

মুহম্মদ জাফর ইকবালের গল্পে ‘একজন দুর্বল মানুষ’

সর্বশেষ

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬

তিন মাস মানুষ ঢোকেনি সুন্দরবনে, বদলে গেছে যে চিত্র

আগস্ট ৩০, ২০২৬

মেসিকে বুঝতে হলে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্বিতীয় দফায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT