চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দফায় বিচ্ছিন্ন সংঘর্ষ, নিহত ৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বিক্ষিপ্ত সহিংসতায় শেষ হলো দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। প্রথম দফার মতো এবারও সারাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ
হয়েছে। সংঘর্ষে ৭ জন নিহত ও আহত হয়েছে অর্ধশতাধিক। বেশ কিছু জায়গায়
সংঘর্ষের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে বেশিরভাগ এলাকায় ভোটগ্রহণ
ছিল শান্তিপূর্ণ।

দ্বিতীয় ধাপে দেশের ৬৩৯টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। এরই মধ্যে বিভিন্ন ইউপিতে ভোট বর্জন করেছেন ১৮ প্রার্থী আর ভোট স্থগিত করা হয়েছে ২২ কেন্দ্রে।

প্রথম দফার নির্বাচনের মতো এ দফার নির্বাচনেও সহিংসতা হয়েছে। যশোরে চারতাই ইউনিয়নের ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলার সময় বোমা হামলা চলায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ।

Banglabid

সংঘর্ষের সময় মুজিবুর রহমান নামে এক পাপড় বিক্রেতা নিহত হন। কেরাণিগঞ্জের হজরতপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ১০ বছরের শিশু।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছে।

ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় মাদারীপুর সদরে পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। আর নাটোরের লালপুরে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন এক যুবক।

Reneta

জামালপুরের মেলান্দহে কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ‘হৃদরোগে আক্রান্ত হয়ে’ এক যুবকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।  

এর আগে বুধবার রাতে যশোরের লেবুতলা আন্দোলপোতা মাঠে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ২ নিহত হয়। আহত হয় ৩ জন।

বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। যশোরে নোয়াপাড়া ইউনিয়নের আড়পাড়া কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে একজন।

সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে বড় কয়রা ভোট কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় বন্ধ করে দেয়া হয় ভোট গ্রহণ। বহুলী ইউনিয়নের ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় গুলি ছোঁড়ে পুলিশ।

গাজীপুরের কালিগঞ্জের জামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় ৫ জন আহত হয়েছে।

জামালপুরের মেলান্দা উপজেলার নয়ানগর ইউনিয়নে মামা-ভাগ্নে প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গুলি ছোঁড়ে পুলিশ।

মাদারীপুরে তাঁতীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নের লোদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোঁড়ে পুলিশ।

শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়নে কেন্দ্র দখল নিয়ে দই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ১০ জন আহত হয়েছে।

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে এনটিভির সাংবাদিক আফজাল হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিস ফায়ারে গুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের সীতাকুন্ডের জাহানাবাদ কেন্দ্রে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ১০জন আহত।
সিরাজগঞ্জের খোকসাবাড়ির নিসতারানি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫জন গুলিবিদ্ধ হয়েছে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নে একটি কেন্দ্রে জোর করে ভোট দেয়ার সময় পুলিশের গুলিতে ১ জন আহত হয়েছে।

এর আগে ৬শ’৪৩ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮ টায়। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। প্রথমবার দলীয় প্রতীকে এ নির্বাচনে ভোটযুদ্ধ মূলত নৌকা আর ধানের শীষে।

নির্বাচনী এলাকাগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় লাখ সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাহস পাচ্ছেন না শচীনও

পরবর্তী

টাঙ্গাইলে চেয়ারম্যান প্রার্থীসহ আটক ১৮

পরবর্তী

টাঙ্গাইলে চেয়ারম্যান প্রার্থীসহ আটক ১৮

অভিজিৎ হত্যায় জড়িত ৭ জঙ্গি সনাক্ত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT