চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় শতাধিক আরোহী নিয়ে ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
আন্তর্জাতিক
A A
উড়োজাহাজ বিধ্বস্ত-ইথিওপিয়া

পাইলট ও ক্রুসহ দেড়শ’র বেশি আরোহী নিয়ে নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে রোববার স্থানী সময় সকালে সকালে নাইরোবির উদ্দেশ্যে যাত্রা হওয়া ফ্লাইট ইটি ৩০২ উড়োজাহাজটি উড্ডয়নের ছয় মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। ওই সময় উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।

স্থানীয় সময় রোববার সকাল ১০টা ২৫ মিনিটে উড়োজাহাজটির নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়নের পর ৮টা ৪৪ মিনিটে সেটির নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এয়ারলাইন কোম্পানিটির এক মুখপাত্র দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।

ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিবৃতিতে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটি আদ্দিস আবাবা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশোফটু শহরের কাছে ভূপাতিত হয়েছে।

Accident Bulletin no. 1
Issued on march 10, 2019 at 11:00am
Ethiopian Airlines will release further information as soon as it is available. Updated information will also be on Ethiopian Airlines website at https://t.co/Je7pXoKxHh pic.twitter.com/07wKZHPVPl

— Ethiopian Airlines (@flyethiopian) March 10, 2019

Reneta

ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। হতাহত সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য হাতে না পেলেও কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আরোহীদের কেউই বেঁচে নেই।

ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদ এক পৃথক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে প্লেনের ক্রু ও যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

The Office of the PM, on behalf of the Government and people of Ethiopia, would like to express it’s deepest condolences to the families of those that have lost their loved ones on Ethiopian Airlines Boeing 737 on regular scheduled flight to Nairobi, Kenya this morning.

— Office of the Prime Minister – Ethiopia (@PMEthiopia) March 10, 2019

বিধ্বস্ত উড়োজাহাজটি মাত্র কয়েক মাস পুরনো। গত অক্টোবরের শেষ দিকেই এটি তার প্রথম ফ্লাইটে যাত্রা করেছিল।

রাষ্ট্রীয় মালিকানাধীন ইথিওপিয়ান এয়ারলাইন্স নিজেদেরকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় এয়ারলাইন কোম্পানি হিসেবে দাবি করে থাকে।

নিরাপদ আকাশযাত্রার বিষয়ে বেশ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। তবে এর আগে ২০১০ সালে এ কোম্পানির একটি উড়োজাহাজ বেইরুত থেকে যাত্রার কিছুক্ষণ পরই ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়ে ৯০ আরোহীর সবার মৃত্যু হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইথিওপিয়াউড়োজাহাজউড়োজাহাজ দুর্ঘটনাউড়োজাহাজ বিধ্বস্তবিমান দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর এক জয়েই শিরোপার দেখা পাবে বার্সেলোনা

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: এআই

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন

মে ৩, ২০২৬

৭ গোলের রোমাঞ্চে শেষ মুহূর্তে হেরে গেল মেসির মিয়ামি

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। হতাহত সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য হাতে না পেলেও কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আরোহীদের কেউই বেঁচে নেই।\r\n\r\nইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদ এক পৃথক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে প্লেনের ক্রু ও যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।\r\n
\r\n

The Office of the PM, on behalf of the Government and people of Ethiopia, would like to express it’s deepest condolences to the families of those that have lost their loved ones on Ethiopian Airlines Boeing 737 on regular scheduled flight to Nairobi, Kenya this morning.

\r\n— Office of the Prime Minister - Ethiopia (@PMEthiopia) March 10, 2019
\r\n\r\n\r\nবিধ্বস্ত উড়োজাহাজটি মাত্র কয়েক মাস পুরনো। গত অক্টোবরের শেষ দিকেই এটি তার প্রথম ফ্লাইটে যাত্রা করেছিল।\r\n\r\nরাষ্ট্রীয় মালিকানাধীন ইথিওপিয়ান এয়ারলাইন্স নিজেদেরকে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় এয়ারলাইন কোম্পানি হিসেবে দাবি করে থাকে।\r\n\r\nনিরাপদ আকাশযাত্রার বিষয়ে বেশ সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। তবে এর আগে ২০১০ সালে এ কোম্পানির একটি উড়োজাহাজ বেইরুত থেকে যাত্রার কিছুক্ষণ পরই ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়ে ৯০ আরোহীর সবার মৃত্যু হয়েছিল।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2019/03/skynews-ethiopian-airlines1.jpg","width":750,"height":421},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}