চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ার সেরার পর দুইশ’র অপেক্ষায় জাকির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
জাকির হাসান

জাকির হাসান

মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। ২০ বছরে পা রাখার আগেই পরিণত এক পারফর্মার। কৈশোরেই প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পাওয়া জাকির হাসান ব্যাটে রানের ফল্গুধারা ছুটিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন। বিসিএলের তৃতীয় রাউন্ডের প্রথম দিনে ১৫৬ রানে অপরাজিত থেকে অপেক্ষায় আছেন ক্যারিয়ারের প্রথম ডাবলের।

প্রথম শ্রেণির ক্রিকেটে জাকিরের এটি পঞ্চম সেঞ্চুরি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলেছেন ২৩৫ বলে। যাতে রয়েছে ১৮টি চারের মার। বাঁহাতি এই ব্যাটসম্যানের আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল অপরাজিত ১৩৭ রানের।

রোববার জাকিরের অপরাজিত দেড়শ পেরোনো ইনিংসে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোন রানের পাহাড় গড়ছে। তাদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩২ রান। বড় রানের পেছনে ১১২ রানের ইনিংস খেলে অবদান রাখেন লিটন দাস। দেখা পান প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরির।

সকালে ৫০ রানের মধ্যে মেহেদী মারুফ ( ১৭) ও মুমিনুল হকের (৪) উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ইস্ট জোন। তৃতীয় উইকেট জুটিতে লিটন-জাকিরের ১৯৩ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

চলতি বিসিএলে জাকিরের এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম রাউন্ডে সাউথ জোনের বিপক্ষে বিকেএসপি’র মাঠে খেলেন ১১৯ রানের ইনিংস।

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

পল্লবীতে জামায়াতের ২ পোলিং অফিসারের কারাদণ্ড

ফেব্রুয়ারি ১১, ২০২৬

সৈয়দপুর বিমানবন্দর ইস্যু ‘বিচ্ছিন্ন’ নয়: বিএনপি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ঐতিহাসিক নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT