চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন প্রায় ৬৮ লাখ মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
একজন নার্স কোভিড-১৯ টিকা দিচ্ছেন, স্বাস্থ্যসেবা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ পর্যন্ত সারা দেশে করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছেন প্রায় ৬৮ লাখ (৬৭ লাখ ৪৪ হাজার ৫৬৯ জন) মানুষ। আর এখন পর্যন্ত দেশে ভ্যাকসিন নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১০১ জন ও নারী ২০ লাখ ৯ হাজার ৫৩৮ জন।

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়: মোট ভ্যাকসিন নেওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ৫৭ হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৭১ হাজার ৯১০ জন, রাজশাহী বিভাগে ৬ লাখ ৩ হাজার ৬৮৫ জন, রংপুর বিভাগে ৫ লাখ ৪২ হাজার ৪৭৪ জন, খুলনা বিভাগে ৬ লাখ ৮৫ হাজার ৯৭০ জন, বরিশাল বিভাগে ২ লাখ ৩৪ হাজার ২১৯ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৭৬ হাজার ২৬০ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে বিএনপি নেতা ডা. শাহাদাত আটক

পরবর্তী

সারাদেশে পবিত্র শবে বরাত পালিত

পরবর্তী
শবে বরাতের রাতে মুসল্লিরা মসজিদে নামাজের জন্য প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে পবিত্র শবে বরাত পালিত

বহু শরণার্থী নদীর পাড়ে অপেক্ষা করছে, অনেক মানুষ ও নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠালো থাইল্যান্ড

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT