চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বলে গেছেন এটাই তার শেষ বিশ্বকাপ। সেটি নিয়ে নতুন কিছু বলেননি। তবে ইংল্যান্ডে পারফরম্যান্সে সময়টা ভালো না কাটায় মাশরাফীকে ঘিরে জোর আলোচনা ছিল, আন্তর্জাতিক ক্রিকেটকে হয়ত বিদায় বলে দেবেন! বিশ্বকাপের মঞ্চেই সেই ঘোষণাটি দেন কিনা গুঞ্জন ছিল তা নিয়েও। তড়িঘড়ি কোনো সিদ্ধান্তের পথে হাঁটেননি টাইগার অধিনায়ক। দেশে ফিরে ক্যারিয়ার নিয়ে পুনর্বার ভাববেন বলে জানিয়েছেন পুরস্কার বিতরণীর মঞ্চে এসে।

সেমিফাইনালের স্বপ্ন আগেই বিসর্জন দিয়েছে বাংলাদেশ, ভারত ম্যাচে হেরে। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে পঞ্চম দল হিসেবে টুর্নামেন্ট শেষ করার সুযোগ থাকত। লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৯৪ রানে ম্যাচ হাতছাড়া করে সেই স্বপ্নও ছোঁয়া যায়নি।

বয়স ৩৬ ছুঁইছুঁই। পারফরম্যান্স নিয়ে উঠেছে সমালোচনার ঢেউ! শুক্রবার লর্ডসে ম্যাচ শেষে অবধারিতভাবেই অবসর বিষয়ক প্রশ্ন ছুটে এলো। জবাবে মাশরাফী কেবল বললেন, ‘আমি দেশে ফিরে ক্যারিয়ার নিয়ে পুনরায় চিন্তা করবো। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’

Banglabid

বিশ্বকাপে অকুণ্ঠ সমর্থনের জন্য সমর্থকদের ধন্যবাদ দিতেও ভুল করেননি ম্যাশ, ‘সকল সমর্থককে ধন্যবাদ। যারা মাঠে এসে এবং দেশে বসে সমর্থন দিয়েছেন। তারা আমাদের সমর্থন দিয়ে গেছেন। আশা করি পরবর্তীতে আমরা তাদের আনন্দ দিতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT