চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরেও বিমর্ষ মাশরাফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

চোখ ছলছল। মুখে ক্লান্তির ছাপ। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে মাশরাফী বিন মোর্ত্তজার দেখা মিলল, তিনি যেন শোকের চাদরে মোড়া। এক পলক দেখেই বোঝা গেল এশিয়া কাপের ফাইনালে অমন হার এখনো ভুলতে পারেননি।

মাশরাফী ভুলতে পারেননি আরও অনেক কিছু। তার মধ্যে লিটনের আউট একটি। কিন্তু সেটি নিয়ে কথা বলে ঝামেলায় পড়তে চাইলেন না। শুধু বললেন, ‘দেখুন এমনিতে স্লো ওভার-রেটের কারণে ৪০ শতাংশ জরিমানা খেয়েছি। আর খাওয়ার ইচ্ছা নেই।’

বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে শুরু করার পর আফগানিস্তান, পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। সেখানে ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ে শেষ বলে হারতে হয় মাশরাফীদের।

Banglabid

এমন একটি টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ ঢাকায় পা রাখে শনিবার রাত ১১টার কিছু পরে। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে মাশরাফী এই টুর্নামেন্ট থেকে কিছু প্রাপ্তির কথা বলেছেন, ‘লিটন, মিঠুন পারফর্ম করেছে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি ওরা বুঝতে পেরেছে ওদের ভালো খেলার যোগ্যতা আছে।’

এক সময় বললেন চোখে-মুখে অমন হতাশা লেগে থাকার পেছনের কথা, ‘শেষ আটদিনে পাঁচটি ম্যাচ খেলেছি। এরপর দুই ঘণ্টা করে ভ্রমণক্লান্তি। শরীরের ওপর দিয়ে ধকল গেছে। জিততে চেয়েছিলাম। সেটা পারিনি। অবশ্যই হতাশ।’

Reneta

মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে নিজেকে হারিয়ে খুঁজছেন। এই টুর্নামেন্টের শেষ কয়েক ম্যাচে আগের মতো ছন্দে ফিরতে দেখা গেছে তাকে। ফিজের ফিরে আসাকেও অধিনায়ক মাশরাফী প্রাপ্তির খাতায় যোগ করতে চাইলেন, ‘মোস্তাফিজ আগের মতো ফিরে আসছে। এটি খুব ইতিবাচক। এই টুর্নামেন্ট থেকে শিক্ষা নিতে পারলে ভবিষ্যতে ভালো কিছু হবে।’

টুর্নামেন্টে ফাইনালের আগ পর্যন্ত উদ্বোধনী জুটি মোটেও ভালো খেলেনি। মিডলঅর্ডারে ভর করে ফাইনাল পর্যন্ত আসে বাংলাদেশ। অবাক করার বিষয় হলো ফাইনালে বাংলাদেশ সেই ওপেনিং থেকে শতাধিক রানের জুটি পায়। কিন্তু মিডলঅর্ডার ভালো করতে না পারায় স্কোর বড় হয়নি। মাশরাফী মনে করেন মিডলঅর্ডারের ব্যাটসম্যানরা নার্ভাস ফিল করছিলেন, ‘টপ অর্ডার দেখে মনে হয়নি যে ওরা চাপে আছে। কিন্তু মিডলঅর্ডার দেখে মনে হয়েছে তারা নার্ভাস ফিল করছে। চাপের ভেতর শট খেলছে।’

মাশরাফী মনে করেন এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে একটা টুর্নামেন্ট জেতা খুব জরুরি, ‘একটা টুর্নামেন্ট জিততে পারলে ভবিষ্যতে আরও টুর্নামেন্ট জেতা সম্ভব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT