চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের জার্সিতে আর আগ্রহী নন রোনালদো?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা দলে খেলছেন না লিওনেল মেসি। একইভাবে বিশ্বকাপের পর পর্তুগালের জার্সিতে দেখা যায়নি ক্রিস্টিয়ানো রোনালদোকেও। দু’জনের ভবিষ্যৎ নিয়েই মুখে কুলুপ দুই দেশের কোচ লিওনেল স্কোলানি ও ফার্নান্দো সান্তোসের।

আর্জেন্টিনা কোনো টুর্নামেন্টে খেলছে না বলে মেসিকে সেভাবে মিস করছেন না কোচ স্কোলানি। কিন্তু পর্তুগাল লড়ছে উয়েফা নেশনস লিগে। তারা রোনালদোকে ছাড়াই প্রথম দল হিসেবে চলে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে। সেমির লড়াই হবে নতুন বছরের জুনে।

কিন্তু সিআর সেভেন কোনো দলে নেই, এই প্রশ্ন উঠছেই। জবাবে পর্তুগিজ কোচ সান্তোস আগে বলেছিলেন, ‘বিশ্বকাপের পরই সে ক্লাব বদল করে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছেন। বদল মানিয়ে নিতে তিনি জাতীয় দলে না খেলে একটু বিশ্রাম চেয়েছিলেন। তাই তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে তিনি দলের সঙ্গেই আছেন।’

নেশনস লিগের মূলপর্বে ওঠার পর পর্তুগালের প্রবীণ এ কোচকে প্রশ্ন করা হয়েছিল, দলে ফেরার ব্যাপারে রোনালদোর সঙ্গে আপনার কী কথা হয়েছে?

উত্তরের ক্ষেত্রে বেশ সতর্ক ছিলেন সান্তোস। বলেছেন, ‘তার সঙ্গে আমার ব্যক্তিগত কী কথা হয়েছে, সেটা প্রকাশ করতে চাই না। সে গ্রেট ফুটবলার। কিন্তু যখন দলে নেই, তখন তাকে নিয়ে আলোচনা করে লাভও নেই। বরং দলকে যারা সাফল্য এনে দিচ্ছেন, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের নিয়ে কথা বলুন।’

সান্তোসের এই কথার পরই শুরু হয়েছে জল্পনা। তবে কী দেশের জার্সিতে আর খেলতে আগ্রহী নন রোনালদো? বিশ্লেষকদের ধারণা এমনই। তারা বলছেন, জাতীয় জার্সিতে ইউরো শিরোপা জিতেছেন। চার বছর পর বিশ্বকাপেও তার খেলা বেশ কঠিন। তাই হয়তো ফিরতে নারাজ জুভেন্টাস তারকা।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোপর্তুগাল ফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটারি গলানো সীসা থেকে মারাত্মক পরিবেশ দূষণ

পরবর্তী

সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা

পরবর্তী

সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা

সেইসব উজ্জ্বল দিনের স্মৃতি মনে পড়ছে খুব: ববিতা

সর্বশেষ

প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT