চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে বই উৎসব চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৮ শিক্ষাবর্ষের নতুন বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বই উৎসব।

এনসিটিবির আয়োজনে সোমবার সকাল ১০টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের বই উৎসবের উদ্বোধন করেন। এছাড়া একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের বই উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

এ উৎসবে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। তবে ঢাকায় কেন্দ্রীয় উৎসব হলেও বছরের প্রথম দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ করা হচ্ছে। এ নিয়ে টানা নবমবারের মত সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিয়ে বছরের প্রথম দিন বই উৎসব উদযাপন করছে।

Banglabid

এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এরপর থেকেই উৎসবমুখর পরিবেশে সারাদেশে চার কোটি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যবই বিতরণ করা হচ্ছে।

এর মধ্যে শুধু প্রাথমিকের (প্রাক-প্রাথমিকসহ) শিক্ষার্থীর সংখ্যা দুই কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ১০ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৪৮০টি বই মুদ্রণ করা হয়েছে। আর প্রাক-প্রাথমিকের জন্য ৩৪ লাখ ১১ হাজার ৮২৪টি বই আমার বই এবং সমান সংখ্যক অনুশীলন খাতা মুদ্রণ করা হয়েছে।

এছাড়া প্রাথমিক পর্যায়ে ৫টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ভাষায় (চাকমা, মারমা, গারা, ত্রিপুরা, সাদরি) প্রাক-প্রাথমিকের জন্য ৩৪ হাজার ৬৪২টি বই ও সমান সংখ্যক অনুশীলন খাতা এবং প্রথম শ্রেণির জন্য ৭৯ হাজার ৯৯২টি বই মুদ্রণ করা হয়েছে।

Reneta

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীর বই মোট ২৪টি জেলায় বিতরণ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ শাখা সূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বই উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT