চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূর করুন শসার তেঁতো

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৪:৫৫ অপরাহ্ণ ১১, মে ২০১৭
লাইফস্টাইল
A A

গরমে লবণ ছিটিয়ে এক টুকরো শসা খেলে নিমিষেই চাঙ্গা লাগে। এই সময়ের প্রচণ্ড গরমে শরীরকে ঠাণ্ডা রাখতে শসার জুড়ি নেই। কিন্তু শসা কিনলে অনেক সময়ে তেঁতো স্বাদের কারণে খাওয়াই যায় না। খুব সহজ কিছু উপায়ে কমে ফেলা যায় শসার তেঁতো স্বাদ।

কেন তেঁতো হয় শসা?

শসা কুকুরবিটাসিয়াস পরিবারের অন্তর্গত। কুকুরবিটাসিন একটি প্রাকৃতিক রাসায়নিক উপাদান যা শসার তেঁতো স্বাদের জন্য দায়ী। এছাড়াও ঠিকমতো শসা গাছে পানি না দেয়া, পর্যাপ্ত আলো এবং সারের অভাবের কারণেও শসা তেঁতো হতে পারে।

Banglabid

যেভাবে কমানো যায় শসার তেঁতো স্বাদ

১. শসার মুখের দিকটা কেটে নিন। কেটে ফেলা প্রান্তটি শসার সাথে ঘষতে থাকুন। কিছুক্ষণ ঘষলে সাদা কষ বের হওয়া শুরু করবে। সাদা পদার্থটিই কুকুরবিটাসিন যা শসার তেঁতো স্বাদের জন্য দায়ী। যতক্ষণ এই কষ উঠবে, ততক্ষণ ঘষতে থাকবেন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কিছুক্ষণ ঘষলে সাদা কষ বের হওয়া শুরু করবে।

২. লবণ ছিটিয়েও শসার তেঁতো স্বাদ কমানো যায়। পদ্ধতিটি খুব জনপ্রিয় না হলেও দারুণ কার্যকর। শসা লম্বালম্বি ভাবে অর্ধেক কেটে নিন। কাটা স্থানে লবণ ছিটিয়ে নিন। এবার একটির সাথে আরেকটি ঘষুন। সাদা কষ বের হলে ধুয়ে আবার লবণ ছিটিয়ে ঘষুন। এভাবে দুই তিনবার এই পদ্ধতি প্রয়োগ করলে শসার তেঁতো ভাব কমে যাবে।

Reneta

৩. কাটা চামচ দিয়েও কমানো যায় শসার তেঁতো স্বাদ। প্রথমে শসার দুই প্রান্ত কেটে খোসা ছাড়িয়ে নিন। এবার কাটা চামচ দিয়ে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে ধীরে ধীরে আঁচড় কাড়ুন। পুরো শসা আঁচড় কাটা হয়ে গেলে ধুয়ে ফেলুন। আরও দুইবার একই পদ্ধতির পুনরাবৃত্তি করুন। এরপর ভালো করে ধুয়ে পরিবেশন করুন। এনডি টিভি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT