চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূর্বৃত্তের আগুনে মা-শিশু নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

ঝিনাইদহের কালীগঞ্জে প্রেট্রোলের আগুনে দগ্ধ হয়ে মা তাছলিমা খাতুন ও ১৮ মাস বয়সী মেয়ে তাছমিয়া মারা গেছে। অগ্নিদগ্ধ পরিবারের আরও ২ জন চিকিৎসাধীন রয়েছে। সোমবার গভীর রাতে নিয়ামতপুর ইউনিয়নের ফরাসপুর গ্রামের নজরুল ইসলাম ওরফে চান আলীর বাড়িতে দূর্বৃত্তরা প্রেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে ওই ঘটনা ঘটে।

প্রেট্রোলের আগুনে চান আলী (৫৫), স্ত্রী তাছলিমা (৪৫), বড় মেয়ে উর্মি (২৫) ও ছোট মেয়ে তাছমিয়া ঝলসে যায়। রাতেই প্রতিবেশীরা অগ্নিদগ্ধদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

ঢাকায় আনার পথে মা তাছলিমা ও শিশু তাছমিয়া আজ (মঙ্গলবার) ভোর ৫ টার দিকে মারা যায়। আশংকাজনক অবস্থায় চান আলীকে ঢাকায় এবং মেয়ে উর্মিকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত বড় মেয়ে উর্মি খাতুন জানায়, রাতে খাওয়ার পর প্রতিদিনের মতো পরিবারের সবাই এক ঘরেই ঘুমিয়ে পড়ে। এরপর রাত ২টার দিকে দূর্বৃত্তরা ঘরের মধ্যে প্রেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে উঠার আগেই ঘরে সমস্ত কাপড় ও আসবাবপত্রে আগুন ধরে যায়। এতে পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হয়।

নিহতদের পরিবারের অন্য সদস্যরা জানায়, তিন বছর আগে যশোর শহরের লেবুতলার কামাল হোসেনের সঙ্গে উর্মির বিয়ে হয়। বিয়ের পর থেকে কামাল যৌতুকের জন্য উর্মির ওপর প্রায়ই নির্যাতন করত। এতে কয়েক মাস আগে চান আলী মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এ কারণে কামাল হোসেন গভীর রাতে তাদের ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT