চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুধে স্বয়ংসম্পূর্ণ হতে নীতি সমর্থনের অনুরোধ

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
৩:১৫ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
কৃষি
A A

ন্যায্য অধিকার আদায়ে কৃষককে এক হয়ে দাবি জানানোর আহ্বান জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর আব্দুর রাজ্জাক। ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ আলোচনায় তিনি বলেন, চালের মতো দুধে স্বয়ংসম্পূর্ণ হতে সরকারের নীতি সমর্থনের বড় অভাব রয়েছে। অনুষ্ঠানে কৃষকের দাবি ছিল: মাটির স্বাস্থ্য পরীক্ষার সুযোগ এবং প্রাণিখাদ্যের দাম কমিয়ে আনার উদ্যোগ।

উপকূলীয় জেলা নোয়াখালীর সুবর্ণচর যেখানে বৈরী প্রকৃতির সঙ্গে মানুষের নিত্য লড়াই, ফসল কৃষির পাশাপাশি গবাদি পশু পালন, নানা ধরনের ফল-ফসল, সবজি আর মাছের চাষ করে জীবিকা নির্বাহ করে কৃষিনির্ভর পরিবারগুলো, সেই সুবর্ণচরে অনুষ্ঠিত হয় ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ আলোচনা।

সাগরঘেঁষা ওই জনপদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে সামনে রেখে ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনার দ্বিতীয় আয়োজনে উঠে আসে উপকূলীয় কৃষকের সমস্যার ভিন্নতর ধরন-ধারন।

পরীক্ষামূলকভাবে শস্যবীমা আছে সুবর্ণচরে। তবে এর আওতা বাড়ানোর দাবি ছিল মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের।

বাজেটকে সামনে রেখে কৃষকের দাবিগুলো সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলে তুলে ধরার অঙ্গীকার করেন সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ আলোচনার তৃতীয় আয়োজন হবে ইলিশের জেলা চাঁদপুরের হাইমচরে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি বাজেট কৃষকের বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT