চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই যমজ এক সাথে মৃত্যু চেয়েছিলেন, হলোও তাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্তে হয়ে তিনদিনের ব্যবধানে পেশায় নার্স যমজ দুই বোনের মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। বেঁচে থাকার দিনগুলোতে প্রায়ই তারা বলতেন, এক সাথে যেন মৃত্যু হয় তাদের।

গত মঙ্গলবার সাউদাম্পটন জেনারেল হাসপাতালে প্রথমে মারা যান ৩৭ বছর বয়সী কেটি ডেভিস।

এরপর স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রাণ হারান তার যমজ বোন ইমা ডেভিস। তিনিও পেশায় একজন নার্স ছিলেন।

তাদের আরেক বোন জো বলেন, ‘তারা সবসময় বলতো তারা একসাথে পৃথিবীতে এসেছে, একসাথেই পৃথিবী ছেড়ে চলে যাবে।’

‘‘এই অসাধারণ জুটি একসাথেই বসবাস করতো। তাদের আরো কিছু শারীরিক সমস্যা ছিল এবং বেশ কিছুদিন ধরে তারা অসুস্থ ছিল।’’

জো বলেন, ‘তারা কেমন ছিল সেটা ব্যাখ্যা করা সম্ভব না। সবসময় অন্যদের সাহায্য করতে চাইতো। যখন তারা ছোট ছিল তখনও ডাক্তার ও নার্স হয়ে তাদের পুতুলের সেবা করতো। যেসব রোগীদের সেবা দিতো তাদের সর্বোচ্চ যত্ন নিতো তারা। তারা সবার থেকেই আলাদা ছিল।’

Reneta

সাউদাম্পটন শিশু হাসপাতালে কর্মরত কেটি হাসপাতালে ভর্তি হওয়ার পরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ পলা হেড বলেন, ‘তার সহকর্মীরা কেটিকে এমনই  একজন নার্স হিসেবে বর্ণনা করেছেন, তার মতো সবাই হতে চান। নার্সিং তার কাছে শুধু চাকরি ছিল না।’

ইমা ডেভিস ওই একই হাসপাতালে ৯ বছর কাজ করেছেন ২০১৩ সাল পর্যন্ত। তিনিও একজন শান্ত ও প্রাণোচ্ছল  নার্স ছিলেন, ছিলেন ভালো নেতাও।

ইমার মৃত্যুর কয়েকঘণ্টা আগে হাসপাতালের কর্মীরা বৃহস্পতিবার বিকেলে মূল ফটকের বাইরে ‘কেটির জন্য হাততালি’ দেয়।

এই মহামারীতে ব্রিটেনে ৫০ জন সেবিকা প্রাণ হারিয়েছেন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে।

বর্তমানে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত ২৮ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে প্রায় দুই লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসযমজ বোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের টিকা যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৩, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT