চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই নবজাতকের মৃত্যু: অ্যামিকাস কিউরিদের মতামত শুনবেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

রাজধানীর তিন হাসপাতাল ঘুরে অতঃপর দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় জারি করা রুলের শুনানিতে চার অ্যামিকাস কিউরির (আদালতের বন্ধুর) মতামত শুনবেন হাইকোর্ট।

দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা শিশু হাসপাতাল এবং ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদার পরিচালকের দেওয়া লিখিত ব্যাখ্যা আসার পর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ আজ অ্যামিকাস কিউরিদের
মতামত শুনবেন বলে আদেশ দেন।

আদালত যে ৪ জন অ্যামিকাস কিউরির অভিমত শুনবেন তারা হচ্ছেন: অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট শাহদীন মালিক, অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন সিনিয়র শিশু বিশেষজ্ঞ।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। মুগদার ইসলামী ব্যাংক হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের পক্ষে আইনজীবী আব্দুল খালেক, শিশু হাসপাতালের পরিচালকের পক্ষে আইনজীবী মাহবুব শফিক এবং বঙ্গবন্ধু মেডিক্যালের উপ-পরিচালকের পক্ষে ছিলেন আইনজীবী কাজী এরশাদুল আলম।

গত ২ নভেম্বর রাজধানীর মান্ডায় বাসা থেকে সুপ্রিম কোর্টের অফিস সহায়ক আবুল কালাম আজাদ তার অন্তঃসত্ত্বা স্ত্রী সায়েরা খাতুনকে নিয়ে মুগদা ইসলামী ব্যাংক হাসপাতালে যাওয়ার পথে সিএনজিতেই ২টি সন্তান প্রসব করেন। পরে ইসলামী ব্যাংক হাসপাতালে স্ত্রীকে ভর্তি করান আজাদ। তখন সেই হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, জমজ শিশু দুটি অপরিপক্ক থাকায় তাদের আইসিইউতে নেওয়া দরকার। কিন্তু তাদের হাসপাতালে আইসিইউ না থাকায় আইসিইউ থাকা কোনো হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। এরপর বাবা দুই নবজাতককে অ্যাম্বুলেন্সে করে ঢাকা শিশু হাসপাতালে নিয়ে যান। দীর্ঘক্ষণ সেখানে থাকার পর শিশু হাসপাতাল থেকে জানানো হয় তাদের আইসিইউ বেড খালি নাই। আর নরমাল বেডে ভর্তি করতে প্রতি বাচ্চার জন্য দিনে ৫ হাজার করে টাকা করে লাগবে। সেখান থেকে দুই নবজাতককে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান বাবা আবুল কালাম আজাদ।

একপর্যায়ে এই হাসপাতালের পরিচালকের ব্যক্তিগত সহকারীর সাথে যোগাযোগের পর একজন ডাক্তার অ্যাম্বুলেন্সে থাকা নবজাতকদের দেখে জানান, দুই নবজাতক আর বেঁচে নেই। এরপর মৃত দুই সন্তানকে নিয়ে হাইকোর্টে আসেন সেই বাবা। এরপর ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ। পুরো বিষয় শুনে হাইকোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা শিশু হাসপাতাল এবং ইসলামী ব্যাংক হাসপাতাল মুগদার পরিচালককে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখা দিতে নির্দেশ দেন। সেই সাথে চিকিৎসা অবহেলায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

ট্যাগ: মৃত্যুশিশুহাইকোর্টহাসপাতাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগের ধর্ম সম্পাদক হলেন সিরাজুল মোস্তফা

পরবর্তী

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন আজিজুল হাকিম

পরবর্তী

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন আজিজুল হাকিম

বিক্ষোভ ঠেকাতে থাইল্যান্ডে ‘রাজার সমালোচনা নিষিদ্ধ আইন’ জোরদার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT