চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লি ক্যাপিটালসের টিমবাসে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকায় একটি বাসের সামনে হামলার ছবি, রাতের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসের বাসে হামলা করেছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার গভীর রাতে রাস্তার পাশে পার্কিং করে রাখা টিমবাসে ভাঙচুর চালায় তারা। বাসের ক্ষতি হলেও হামলায় কেউ আক্রান্ত হননি।

আইপিএল মেগা আসরের ১০ দিন বাকি থাকতে এই হামলা নিরাপত্তার দিকেই আঙ্গুল তুলছে। মুম্বাইয়ের স্থানীয় একটি থানায় ঘটনার এফআইআর দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ হামলাকারীদের তিনজনকে আটক করেছে বলে খবর।

মঙ্গলবার রাতে রাস্তার ধারে রাখা ছিল মোস্তাফিজ-পান্টদের বাসটি। সেখানেই অজ্ঞাত পরিচয় ৫-৬ জন হামলা চালায়। ভাঙচুরের চেষ্টার পাশাপাশি সাটিয়ে দেয়া হয় পোস্টার। পুলিশ পরিচয় নিশ্চিত না করলেও খবরে বলা হয়েছে, হামলাকারীরা রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহন শাখার সদস্য।

Banglabid

ক্যাপিটালসের টিম বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। তা নিয়েই ক্ষোভ হামলাকারীদের। এমএনএস কর্মীদের প্রশ্ন তুলেছে, আসরে স্থানীয় পরিবহন সংস্থার থেকে কেন বাস নেওয়া হয়নি, উত্তরপ্রদেশ থেকে কেন বাস আনতে হবে?— এমন ক্ষোভ থেকেই হামলাকারীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে ভারতের গণমাধ্যমের খবর।

তবে পুলিশ জানিয়েছে, তারা হামলার কারণ জানে না। ঠিক কী উদ্দেশ্যে এই ঘটনা হামলাকারীরা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে আটকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২উত্তরপ্রদেশটিম বাসমুম্বাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

পরবর্তী

চেলসি কিনতে চান ট্রাম্পের বন্ধু

পরবর্তী
চেলসি ফুটবল ক্লাবের সমর্থকদের ভিড় ও ট্রাম্পের বন্ধুদের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি কিনতে চান ট্রাম্পের বন্ধু

#StandWithUkraine banner displayed at a public gathering in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে ক্ষতিগ্রস্তদের এক মিলিয়ন ইউরো দেবে রিয়াল

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT